অবশেষে তারেক রহমানের দেশে ফেরার সময় জানালেন মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আপনারা জানেন, তারেক রহমানের বিরুদ্ধে অনেক মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলা রয়েছে। সেগুলো যদি প্রত্যাহার হয় অথবা আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়, তবে তিনি দেশে ফিরবেন।”
আজ (১২ ডিসেম্বর) দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল এ মন্তব্য করেন। সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, তারেক রহমান কবে দেশে ফিরতে পারেন, জবাবে তিনি বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব দেশের জনগণকে ধৈর্য ধরতে বলেছেন। ছাত্র-জনতার আন্দোলনে বিশাল বিজয় এসেছে। এই বিজয়কে সার্থক ও ফলপ্রসূ করতে হলে সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।”
লন্ডনে অবস্থানকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখানে বিএনপির কয়েকটি স্থানীয় কর্মসূচিতেও অংশ নেন। তিনি বলেন, “লন্ডনে যাওয়ার উদ্দেশ্য ছিল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করা, এছাড়া প্রবাসী বাংলাদেশি ও বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। তাদের সভায় যোগ দিয়েছি।”
মির্জা ফখরুল বলেন, “লন্ডন সফরটি ফলপ্রসূ এবং সফল হয়েছে। গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার জন্য নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।”
একই সঙ্গে তিনি আরও বলেন, “অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা চলছে। আমরা আশা করছি, যেসব জরুরি সংস্কার প্রয়োজন, তা শেষ করে তারা নির্বাচন প্রক্রিয়ার দিকে এগিয়ে যাবেন।”
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর; ২৫ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর, ২৬ আগস্ট ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ২৫ আগস্ট ২০২৬
- ২৬ আগস্টের ছুটি পাবেন না যেসব কর্মী
- ২৪-২৭ আগস্ট ভারতে লঞ্চ হচ্ছে যে ৭টি নতুন স্মার্টফোন
- নতুন Bajaj Pulsar 150 বনাম পুরোনো মডেল, কী কী পরিবর্তন হলো
- ভয়াবহ হওয়ার আগেই ঘূর্ণিঝড়ের শক্তি বাড়ার খবর মিলবে
- নতুন পে স্কেল নিয়ে হিসাব-কিতাব চলছে!
- ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা
- আজকের সকল দেশের টাকার রেট: ২৬ আগস্ট ২০২৬
- বড় ব্যাটারি নিয়ে Nokia 300 Charge ফিচার ফোনের আত্মপ্রকাশ
- পানি-ধুলা ও পড়ে যাওয়ার ভয় নেই, নতুন এই স্মার্টফোনে
- মুক্তিযোদ্ধা ও সন্তানদের প্রশিক্ষণে মিলবে ৭৫ লাখ টাকা
- চাহিদামতো টাকা তুলতে পারবেন ৫ ব্যাংকের গ্রাহকেরা
- বাংলাদেশে আসছে ব্রাজিল; মিলল নতুন আশার খবর
