| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

তামিমের ব্যাটে, ঝড় ৩৩ বলে ৬৫ রান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ১২ ১৭:৫৫:৩৩
তামিমের ব্যাটে, ঝড় ৩৩ বলে ৬৫ রান

প্রথমবারের মতো আয়োজিত জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি দিয়ে ক্রিকেটের ময়দানে ফিরেছেন তামিম ইকবাল। জাতীয় দলের বাইরে থাকা সাবেক টাইগার অধিনায়ক উদ্বোধনী দিনে চট্টগ্রামের হয়ে নেমে সুবিধা করতে পারেননি।

উল্টো তার ফিটনেস নিয়ে ব্যঙ্গবিদ্রূপ করেছে অনেকেই। তবে দ্বিতীয় দিনে জবাবটা ব্যাট হাতেই দিলেন এই ওপেনার। ঝড়ো অর্ধশতক হাঁকিয়ে বিপিএলের আগে বার্তা দিয়ে রাখলেন তামিম।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় দিনে ফের মাঠে নেমেছে দলগুলো। এদিন সিলেট বিভাগের প্রতিপক্ষ চট্টগ্রাম। সিলেটের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নামা চট্টগ্রামকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দিয়েছেন ওপেনার তামিম ইকবাল। তার অর্ধশতকে ভর করে ১৫ ওভারে নেমে আসা ম্যাচে ৯ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম।

খারাপ আবহাওয়ার কারণে সিলেট একাডেমি মাঠে দেরিতে গড়িয়েছে খেলা। ফলে ম্যাচের দৈর্ঘ কমে এসেছে ১৫ ওভারে। তামিম ইকবালের তাতে থোড়াই কেয়ার। দীর্ঘদিন পর মাঠে ফিরে প্রথম দিনে কিছুটা জড়তা থাকলেও আজ তামিম ব্যাট করেছে স্বাচ্ছন্দে। বোলারদের ওপর চড়াও হয়ে স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়েছেন এই বাঁহাতি।

চট্টগ্রামের ইনিংসের হাইলাইটস বলতেই আসলে তামিমের ব্যাটিংই। বাকিদের মধ্যে তামিমের সঙ্গে ওপেন করতে নামা মাহমুদুল হাসান জয় ১৭ বলে ৩ চার ও ২ ছয়ে ২৯ রান করেহেন। উইকেটকিপার সাব্বির হোসেন করেছেন ১২ বলে ১৫ রান। এছাড়া আর কেউই দুই অঙ্কের রানের দেখা পাননি।

তামিম-জয়ের ব্যাটে উড়ন্ত সূচনা পায় চট্টগ্রাম। মাত্র ৬.৫ ওভারেই ৮০ রান তুলে ফেলে তারা। জয়ের বিদায়ের পরও থামেননি তামিম। সিলেটের বোলারদের কচুকাটা করে আসরে নিজের প্রথম অর্ধশতক তুলে নেন। একাদশ ওভারের দ্বিতীয় বলে তোফায়েল আহমেদ তাকে সাজঘরে ফেরানোর সময় চট্টগ্রামের রান ছিল ১০৬। সেখান থেকে শেষ ২৮ বলে আর মাত্র ৩৯ রান যোগ করে চট্টগ্রাম।

তামিম ৩৩ বলে ৬৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। এদিন অর্ধশতক পূর্ণ করতে ২৭ বল খরচ করেন এই বাঁহাতি। ১৯৬.৯৭ স্ট্রাইক রেটের ইনিংসটিতে ৮টি চার ও ৩টি ছক্কার মার ছিল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...