| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ডাবল সেঞ্চুরিতে রেকর্ড গড়লেন মাহমুদউল্লাহ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ০৯ ০৯:৫১:৪১
ডাবল সেঞ্চুরিতে রেকর্ড গড়লেন মাহমুদউল্লাহ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গতকাল ওয়ানডে ম্যাচে ফিফটি করার পথে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ২০০ ছক্কা পূর্ণ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে তিনি এই মাইলফলক অর্জন করলেন।

মাঠে নামার আগে মাহমুদউল্লাহর আন্তর্জাতিক ছক্কার সংখ্যা ছিল ১৯৭টি। সিরিজের প্রথম ওয়ানডেতে তিনি ৪৪ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন, যেখানে সমান তিনটি করে চার ও ছক্কা মেরেছেন এই অভিজ্ঞ ব্যাটার।

এর আগে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি ছিল তামিম ইকবালের। ১৮৮টি ছক্কার মালিক তামিম ৪৪৮ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। আর মাহমুদউল্লাহ ৪৩০ ইনিংসে ২০০ ছক্কা পূর্ণ করেন।

টেস্ট ও ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখনো তামিমেরই। টেস্টে তার ছক্কা ৪১টি, ওয়ানডেতে ১০৩টি। মাহমুদউল্লাহর ছক্কা এই দুটি সংস্করণে যথাক্রমে ২৪ ও ৯৯টি। তবে টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ ৭৭ ছক্কায় অনেকটাই এগিয়ে আছেন।

এই দুই ব্যাটারের পর তিন সংস্করণ মিলিয়ে সবচেয়ে বেশি ছক্কা মুশফিকুর রহিমের। ৫২১ ইনিংস খেলে তিনি মেরেছেন ১৭৩টি ছক্কা। ৪৯১ ইনিংসে সাকিব আল হাসানের ছক্কা ১৩৫টি। রেকর্ডের পঞ্চম স্থানে আছেন লিটন কুমার দাস, যার ছক্কা ১১৯টি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...