| ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

এবার ভারতের প্রস্তাব নাকচ করল বাংলাদেশ!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ০৭ ১৭:৫৮:৪৩
এবার ভারতের প্রস্তাব নাকচ করল বাংলাদেশ!

উত্তেজনার মধ্যে ভারতের 'ব্যান্ডউইথ ট্রানজিট' প্রস্তাব নাকচ করে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

নয়াদিল্লি, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে মোবাইল ইন্টারনেট সংযোগ বাড়ানোর উদ্দেশ্যে বাংলাদেশ ভূখণ্ড ব্যবহার করে ‘ব্যান্ডউইথ ট্রানজিট’ সুবিধার জন্য আবেদন জানায়। কিন্তু এই প্রস্তাব নাকচ করে দেয় বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।

ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন স্পিড হল প্রতি সেকেন্ডে যে পরিমাণ তথ্য পাঠানো যায়, সেটি।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ আঞ্চলিক ডিজিটাল হাব হিসেবে তার ভূমিকা হারানোর আশঙ্কায় এই সিদ্ধান্ত নিয়েছে।

বিটিআরসি ১ ডিসেম্বর এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে ‘সামিট কমিউনিকেশনস’ এবং ‘ফাইবার অ্যাট হোম’ ভারতীয় কোম্পানি ‘ভারতী এয়ারটেল লিমিটেড’-এর সঙ্গে আখাউড়া থেকে সিঙ্গাপুর পর্যন্ত ট্রানজিট সংযোগ স্থাপনের জন্য বিটিআরসিতে আবেদন করেছিল। এর জন্য প্রাথমিক সম্মতিও দেওয়া হয়েছিল।

আখাউড়া সীমান্তে ইন্টারনেট সার্কিট স্থাপন করে ট্রানজিট সংযোগের প্রস্তাব ছিল। তবে, স্থলপথে কেবল যোগাযোগ (টেরেস্ট্রিয়াল কেবল) স্থাপন করার ফলে বাংলাদেশ কোনো বড় লাভবান হত না, এমনটি জানিয়েছে বিটিআরসির একটি সূত্র।

এছাড়া, তাদের দাবি, এই সুবিধা পেয়ে ভারতে লাভবান হওয়ার সম্ভাবনা ছিল। ‘সামিট কমিউনিকেশনস’ এবং ‘ফাইবার অ্যাট হোম’ আওয়ামী লীগের ঘনিষ্ঠ প্রতিষ্ঠান। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং গোপালগঞ্জ-১ আসনের পাঁচবারের সংসদ সদস্য ফারুক খানের ছোট ভাই মোহাম্মদ ফরিদ খান সামিট কমিউনিকেশনের চেয়ারম্যান, এবং তিনি একই সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর ঘনিষ্ঠজন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...