| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

রোমাঞ্চকর লড়াইয়ে শেষ হল বাংলাদেশের ম্যাচ, দেখে নিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ০৫ ১৭:৪৭:২২
রোমাঞ্চকর লড়াইয়ে শেষ হল বাংলাদেশের ম্যাচ, দেখে নিন ফলাফল

রান তাড়ায় ইতিহাস বাংলাদেশের পক্ষে ছিল না, তবে সোবহানা মুস্তারি ও দিলারা আক্তার উদ্বোধনী জুটিতে ঝোড়ো ব্যাটিংয়ে ইতিহাস গড়ে দিলেন। রান তাড়ায় দারুণ সূচনায় স্বাগতিকরাও উড়ছিল, কিন্তু শেষে নড়বড়ে হয়ে পড়ে তাদের অবস্থা।

বিনা উইকেটে শতরান পেরোনোর পর জয়টাই সময়ের ব্যাপার মনে হচ্ছিল। কিন্তু দলীয় ১০৩ রানে উদ্বোধনী জুটি ভাঙতেই যেন সব এলোমেলো হয়ে যায়। মাত্র ৭ রানে তিনটি উইকেট পতন ঘটে। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ১২ রানে হারিয়ে আয়ারল্যান্ড সিরিজে ১-০ তে এগিয়ে গেল।

আইরিশ মেয়েরা ওয়ানডে সিরিজে সহজেই জয় পেলেও টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম ম্যাচেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথমটি শুরু হয়েছিল টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে।

প্রথমে ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ড অধিনায়ক গ্যাবি লুইস ও লিয়াহ পলের ঝোড়ো ফিফটিতে ৫ উইকেটে ১৬৯ রানের বড় পুঁজি গড়ে। জবাবে ১০৩ রানের রেকর্ড উদ্বোধনী জুটির পরও বাংলাদেশ থেমে যায় ৭ উইকেট হারিয়ে ১৫৭ রানে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...