| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ বছর পর অবিশ্বাস্য ভাবে শেষ হল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ, দেখে নিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ০৪ ০৮:৩২:৩১
১৫ বছর পর অবিশ্বাস্য ভাবে শেষ হল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ, দেখে নিন ফলাফল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া আর কোনো বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। আন্টিগায় প্রথম ম্যাচটি হারলেও জ্যামাইকায় কিংস্টন টেস্টে তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ক্যারিবিয়ানদের ১১০ রানে হারিয়ে দেয় টাইগাররা।

১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজে সাদা পোশাকে ক্রিকেটে জয় পেয়ে ইতিহাস রচনা করলো বাংলাদেশ। এই জয়ে সিরিজ ১-১ সমতায় শেষ হয়।

কিংস্টনের স্যাবাইনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের জন্য বাংলাদেশের বিপক্ষে টেস্ট জেতা ছিল প্রায় অসম্ভব। কারণ, এই মাঠে ২১২ রানের বেশি তাড়া করে জয় পাওয়ার রেকর্ড ছিল না। তবে এবার তাদের লক্ষ্য ছিল ২৮৭ রানের। কিন্তু তাইজুলের ঘূর্ণি বোলিংয়ের সামনে স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে ১৮৫ রানে অলআউট হয়ে যায়।

জ্যামাইকায় প্রথম ইনিংসে ১৬৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। তবে নাহিদ রানার ৫ উইকেটের কল্যাণে ওয়েস্ট ইন্ডিজও ১৪৬ রানে গুটিয়ে যায়। ১৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার পর চতুর্থ দিনের প্রথম সেশনেই বাংলাদেশ অলআউট হয়ে যায়।

দলের হয়ে একাই লড়াই করেছেন জাকের আলি। ৯ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি, তবে ৫ ছক্কা ও ৮ চারে ৯১ রান করেন। তার ব্যাটে ভর করে বাংলাদেশ ২৬৮ রানে অলআউট হয়। এরপর ২৮৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ।

২৮৭ রানের টার্গেটের জবাবে বাংলাদেশকে জয়ের সম্ভাবনা এনে দেন তাইজুল ও তাসকিন আহমেদ। ৫৭ রানের মধ্যে দুটি উইকেট তুলে নিয়ে তারা দলের জয় নিশ্চিত করেন। মিকাইল লুইস ৬ ও কাসি কার্টি ১৪ রানে আউট হন। এরপর কেভাম হজ ও ক্রেইগ ব্রাফেট কিছুটা প্রতিরোধ গড়লেও তাদের বিদায়ের পর আর কেউ টিকতে পারেনি।

তাদের আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারে ১৮৫ রানে অলআউট হয়ে যায়। এতে বাংলাদেশের জয়ে বিশেষ ভূমিকা রাখেন তাইজুল, যিনি ৫ উইকেট নেন। তাসকিন ও হাসান মাহমুদ নেন ২টি করে উইকেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

১০ জনের দল নিয়েও স্পেনকে রুখে দিল ইংল্যান্ড

১০ জনের দল নিয়েও স্পেনকে রুখে দিল ইংল্যান্ড

নিজস্ব প্রতিবেদক: উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বে রোমাঞ্চকর এক লড়াইয়ে শক্তিশালী স্পেনকে ৩-২ গোলে হারিয়েছে ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...