ঘণ্টাব্যাপী সং*ঘ'র্ষে ১১ জন গু*লি'বি'দ্ধ
সুনামগঞ্জের দিরাই উপজেলার রাড়ইল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে ১১ জন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) কুলঞ্জ ইউনিয়নের এই ঘটনায় গ্রামে উত্তেজনা বিরাজ করছে।
গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন মুহিবুর রহমান চৌধুরী (২৫), আঞ্জু চৌধুরী (২৩), সোহেল চৌধুরী (২৫), জুয়েল চৌধুরী (৪০), আকমল চৌধুরী (৬২), কনর চৌধুরী (৫৫), শুভ চৌধুরী (২৭), ইসলাম উদ্দিন চৌধুরী (৬৫), জাবেদ চৌধুরী (২৫), তাসিম চৌধুরী (২৮), রাবেল চৌধুরী (২৭), জুবেদ চৌধুরী (৩২) এবং মুর্শেদ চৌধুরী (৪২)। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে আনু মিয়া চৌধুরী ও নানু মিয়া চৌধুরীর সঙ্গে একই গ্রামের জসীম উদ্দিন চৌধুরী ও সুমন চৌধুরীর মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে আগেও বেশ কয়েকবার সংঘর্ষ ও মামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকালে আনু চৌধুরীর করা একটি মামলার তদন্তে দিরাই থানা পুলিশের একটি দল গ্রামে যায়। তদন্ত শেষে পুলিশ গ্রাম থেকে ফিরে আসার পরপরই উভয় পক্ষ অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের ২৫ জন আহত হন।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ১১ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. প্রশান্ত সাগর দাস জানান, আহতদের শরীরে ছররা গুলির চিহ্ন রয়েছে। মেডিক্যাল রিপোর্ট হাতে পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানিয়েছেন, সংঘর্ষে সাতজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং অস্ত্রধারীদের গ্রেপ্তার করতে গ্রামে অভিযান চলছে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম আটলান্টা ম্যাচ, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর: ৬ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- আজকের সকল দেশের টাকার রেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬
- জাতিসংঘ অধিবেশনের আগে ভারত যাচ্ছেন না তারেক রহমান
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা
- বদলে গেল বিশ্বের মানচিত্র, বড় হলো আফ্রিকা
- আজকের স্বর্ণের বাজারদর: ৭ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬
- সম্পত্তি দান করেও আজীবন ভোগ, সংসদে পাস নতুন বিল
- ৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল
- ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের বদলি স্থগিত
- আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা অপরিবর্তিত
- টানা ১২ দিন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ!
