| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ ; দিল্লিকে কড়া বার্তা দিল ঢাকা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ০২ ২২:০৭:১২
ব্রেকিং নিউজ ; দিল্লিকে কড়া বার্তা দিল ঢাকা

ভারতের আগরতলার ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। সোমবার (২ ডিসেম্বর) এক বিবৃতিতে এই হামলার ঘটনার প্রতি গভীর ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, "আগরতলার হিন্দু সংগ্রাম সমিতির বিক্ষোভকারীদের এক বৃহৎ দলের সহিংস বিক্ষোভ এবং সহকারী হাইকমিশনে হামলা বাংলাদেশ সরকারের জন্য অত্যন্ত উদ্বেগজনক এবং এটি গভীরভাবে ক্ষোভের সৃষ্টি করেছে।"

এছাড়া, ২ নভেম্বর সোমবার দুপুরে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে এই সহিংস বিক্ষোভ এবং সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা নামিয়ে ফেলার ঘটনা ঘটে।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, "সহকারী হাইকমিশনের সকল সদস্য বর্তমানে গুরুতর নিরাপত্তাহীনতায় ভুগছেন।"

কূটনৈতিক মিশনকে যেকোনো ধরনের আক্রমণ বা ক্ষতি থেকে রক্ষা করা আয়োজক সরকারের দায়িত্ব, এই বিষয়টি পুনর্ব্যক্ত করে বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করার জন্য আহ্বান জানিয়েছে।

এদিকে, সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাদের বিবৃতিতে গভীর দুঃখ প্রকাশ করেছে। তারা কূটনৈতিক ও কনস্যুলার ভবনকে লক্ষ্যবস্তু না করার আহ্বান জানিয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...