ব্রেকিং নিউজ ; ভারত নয়, পাকিস্তানি জাহাজ আবারও বাংলাদেশে আসছে, এবার কী পণ্য আসছে!
মুক্তিযুদ্ধের পর ১১ নভেম্বর প্রথমবারের মতো পাকিস্তানি পণ্যবাহী জাহাজ বাংলাদেশে নোঙর করে, যা প্রায় ৫২ বছরের ইতিহাসের এক অবসান। করাচি থেকে চট্টগ্রাম বন্দরে আসা ওই জাহাজে কী পণ্য ছিল, তা নিয়ে নানা গুঞ্জন এবং আলোচনা সৃষ্টি হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। ভারতীয় গণমাধ্যমেও ছড়িয়ে পড়ে বেশ কিছু গুজব। তবে, এখন জানা যাচ্ছে যে, কয়েক সপ্তাহের ব্যবধানে আবারও বাংলাদেশে আসছে পাকিস্তানি পণ্যবাহী জাহাজ। এ নিয়ে জনমনে নতুন কৌতূহল তৈরি হয়েছে, কী আসছে এবার?
পাকিস্তানের করাচি থেকে পণ্য নিয়ে আসা সেই আলোচিত জাহাজটি আবারও চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। ১৯ ডিসেম্বর, এম বি ইউয়ান জিয়ান ফা জং নামক জাহাজটি কন্টেনারবাহী পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আসবে। নৌ বাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার এবং রেজিস্ট্রার অব বাংলাদেশ, ক্যাপ্টেন সাব্বির মাহমুদ গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করাচি এবং দুবাইয়ের সঙ্গে বাংলাদেশের নতুন বাণিজ্যিক রুট চালু হওয়ায় বাংলাদেশও তার বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করবে।
চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান, রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান জানান, ১১ নভেম্বর পাকিস্তানের করাচি বন্দর থেকে প্রথম ১২টি শিপিং লাইনের অধীনে এম বি ওয়ান জিয়ান ফা জং নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছিল। ওই জাহাজে ৩৭০টি কন্টেইনার ছিল, যা পরদিন খালাস করা হয়। তিনি আরও বলেন, মূলত জাহাজটি ডুবে যাওয়ার পর, করাচি বন্দরের মাধ্যমে চট্টগ্রামে পণ্য নিয়ে আসে।
পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার, সৈয়দ আহমেদ মারুফ জানান, এটি বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য এবং ব্যবসায়িক সম্পর্কের উন্নতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি এই উদ্যোগকে দক্ষিণ এশিয়ায় সমন্বিত বাণিজ্য নেটওয়ার্কের শক্তি বাড়ানোর দিকেও একটি বড় পদক্ষেপ বলে অভিমত দিয়েছেন।
গত ১১ নভেম্বর, প্রথম পাকিস্তানি জাহাজ বাংলাদেশে আসার পর, কাস্টমসের দেওয়া তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি পণ্য ছিল সোডিয়াম কার্বোনেট। এছাড়া, খনিজ পদার্থ, ডলোমাইট, চুনাপাথর, ম্যাগনেশিয়াম, কাচ, পোশাক, আলু, গাড়ির যন্ত্রাংশসহ বিভিন্ন পণ্য ছিল ওই জাহাজে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- একদিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের অবকাশ
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ঢাকাসহ সারাদেশে আজকের আবহাওয়ার খবর
- আজকের স্বর্ণের বাজারদর; ১৬ সেপ্টেম্বর ২০২৬
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- পে-স্কেলের গেজেট জারি হচ্ছে না কেন, জানা গেল কারণ
- শিক্ষাপ্রতিষ্ঠানে ৪ দিনের টানা ছুটি, যেভাবে মিলবে
