| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

তামিম কে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২৭ ১৬:১১:০৭
তামিম কে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একমাত্র ওয়ানডে সিরিজ হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এই সিরিজে নিজেদের প্রস্তুত করতে চায় টাইগাররা। টেস্ট সিরিজ শেষে ৮ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচ ১০ ডিসেম্বর এবং তৃতীয় ও শেষ ম্যাচটি ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

তবে সিরিজ শুরুর আগে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ দল। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনজুরির কারণে দলে অনিশ্চিত। এছাড়া অভিজ্ঞ মুশফিকুর রহিমও চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় সিরিজে খেলতে পারবেন না। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে চোটে পড়েছিলেন তিনি।

এদিকে, ব্যক্তিগত কারণে দলে নেই মুস্তাফিজুর রহমান। স্ত্রীকে সময় দিতে তিনি ছুটি নিয়েছেন। ফলে তার পরিবর্তে হাসান মাহমুদকে দলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা চলছে। অধিনায়ক শান্ত যদি খেলতে না পারেন, তাহলে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। আর মুশফিকের জায়গায় সুযোগ পেতে পারেন জাকের আলী অনিক।

এছাড়া এনামুল হক বিজয় এনসিএলে দুর্দান্ত পারফর্ম করে নির্বাচকদের নজর কেড়েছেন এবং দলে তার ফেরার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।

বাংলাদেশ স্কোয়াড:

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...