| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

আজ আইপিএলের মেগা নিলাম সরাসরি যেভাবে দেখবেন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২৪ ০৯:৫৩:২৭
আজ আইপিএলের মেগা নিলাম সরাসরি যেভাবে দেখবেন

আজ থেকে শুরু হচ্ছে আইপিএল মেগা নিলাম। দুপুর সাড়ে তিনটায় সৌদি আরবের জেদ্দায় শুরু হবে ক্রিকেটার কেনাবেচার এ আসর। নিলামে ৫৭৭ জন ক্রিকেটারের নাম রয়েছে, তবে প্রথম দিনে বাংলাদেশি ১২ ক্রিকেটারের কেউই নিলামে উঠবেন না। আইপিএলে ১০টি দলের জন্য ৬৪৭ কোটি রুপি খরচ করার সুযোগ থাকবে, এর মধ্যে সবচেয়ে বেশি বাজেট পাঞ্জাব কিংসের।

তিন বছর পর ফিরছে আইপিএল মেগা নিলাম এবং এর সঙ্গে যুক্ত রয়েছে বিশাল অঙ্কের অর্থ। পূর্বে আরব আমিরাতে অনুষ্ঠিত হলেও এবারই প্রথমবারের মতো সৌদি আরবের জেদ্দায় ফ্রাঞ্চাইজিগুলো নিজেদের পছন্দের ক্রিকেটারদের তিন বছরের জন্য দলে নিতে এই নিলামে অংশ নেবে।

৫৭৭ জন ক্রিকেটারের মধ্যে ৩৬৭ জন ভারতীয় এবং ২১০ জন বিদেশি। বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ৩৮ জন ইংল্যান্ডের, যাদের মধ্যে শেষ মুহূর্তে যোগ হয়েছেন জোফরা আর্চার। এরপরেই অবস্থান অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের ক্রিকেটারদের।

দু’দিনব্যাপী নিলামের প্রথম দিনে বাংলাদেশের কোনো ক্রিকেটারের নাম থাকবে না। দ্বিতীয় দিনে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাকিব আল হাসানদের নাম উঠে আসবে কিনা, তা পুরোপুরি নির্ভর করবে ফ্রাঞ্চাইজিগুলোর আগ্রহের ওপর।

গত আইপিএলে চেন্নাই সুপার কিংস ফিজকে ধরে রাখেনি, তবে হোম কন্ডিশনের সুবিধা ভেবে তারা এবারও কাটার মাস্টারের দিকে নজর দিতে পারে।

নিলামে ৮টি ক্যাটাগরিতে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যে আছেন ৮২ জন ক্রিকেটার, যেখানে বাংলাদেশি একমাত্র মুস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য ২ কোটি রুপি। সাকিব, তাসকিন ও মিরাজের ভিত্তিমূল্য ১ কোটি রুপি। বাকিদের জন্য অন্তত ৭৫ লাখ রুপি ব্যয় করতে হবে। সবচেয়ে বেশি ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে আছেন ৩২২ জন।

প্রতিটি ফ্রাঞ্চাইজির জন্য ১২০ কোটি রুপি বরাদ্দ থাকলেও, রাজস্থান রয়্যালস রিটেইন করে সবচেয়ে বেশি খরচ করেছে এবং তাদের বাজেট এখন ৪১ কোটি রুপি। অন্যদিকে, পাঞ্জাব কিংস সবচেয়ে বেশি ১১০ কোটি ৫০ লাখ রুপি খরচ করার সুযোগ পেয়েছে। তারা মাত্র ২ জন খেলোয়াড় রিটেইন করেছে।

এই নিলামের মাধ্যমে দলগুলো ১৮ থেকে ২৫ জন খেলোয়াড় নেবে, যার মধ্যে সর্বাধিক ২০৪ জনের ভাগ্য পরিবর্তন হবে। অকশনে এবার ঋষভ পন্ত, লোকেশ রাহুল ও জশ বাটলারদের দিকে নজর থাকবে।

আইপিএল ২০২৪ এর ১৮তম আসর শুরু হবে ১৪ মার্চ, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে।

সরাসরি আইপিএলের মেগা নিলাম দেখতে এখানে ক্লিক করুণ-

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...