| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

দিনের শুরুতেই বাংলাদেশের জোরা আঘাত, দেখে নিন সর্বশেষ স্কোর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২৩ ২১:২১:৪৭
দিনের শুরুতেই বাংলাদেশের জোরা আঘাত, দেখে নিন সর্বশেষ স্কোর

অ্যান্টিগায় আজকের দিনের শুরুটা ছিল বাংলাদেশের জন্য সুখকর, বিশেষ করে হাসান মাহমুদের জন্য। গতকাল উইকেট পাননি, তবে বোলিং ছিল দারুণ। আজ একদিন পর এসে যেন পুরস্কৃত হলেন এই পেসার। দিনের প্রথম ওভারেই পেলেন উইকেটের দেখা।

হাসান তার প্রথম আক্রমণেই এলবিডব্লু করে ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক ব্যাটার জসুয়া দা সিলভাকে ফেরান। যদিও দা সিলভা রিভিউ নিয়েছিলেন, তবে আম্পায়ার্স কলই তার বিরুদ্ধে সিদ্ধান্ত দেয়। এতে হাসান মাহমুদের জন্য আসে প্রথম সাফল্য।

খানিক পর আবার আঘাত করেন হাসান। এবার তিনি ফিরিয়ে দেন আলঝারি জোসেফকে। একই লেন্থে বলটি করেন, যা ব্যাটের কানায় লাগিয়ে গালি অঞ্চলে চলে যায়। সেই বলটিতে উড়ন্ত ক্যাচ নিয়ে উইকেটটি নিশ্চিত করেন জাকির হাসান।

এমনকি একই ওভারে কেমার রোচকেও আউট করতে পারতেন হাসান। তবে, এবার ভাগ্য হাসানের বিপক্ষে ছিল। জশুয়া ডি সিলভার মতো একই লাইন-লেন্থে বল করলেও এইবার আম্পায়ার্স কল বাঁচিয়ে দেয় উইন্ডিজদের।

এখন পর্যন্ত ১০০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৭ উইকেটে ৩০২।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...