| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

পরীমনির স্বামী আর নেই!

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২৩ ০৬:৩১:৫৮
পরীমনির স্বামী আর নেই!

সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চিত্রনায়িকা পরীমনির প্রথম স্বামী ইসমাইল হোসেন। মাদারীপুরের শিবচরের পাচ্চর এলাকায় শুক্রবার ভোরে ঢাকা-ভাঙ্গা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ইসমাইল মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের বাসিন্দা এবং ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে।

ইসমাইলের চাচা কবির জমাদ্দার জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে বন্ধু মনিরের সঙ্গে মোটরসাইকেলে করে ঢাকায় যাচ্ছিলেন ইসমাইল। ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তাদের মোটরসাইকেলকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ইসমাইল ও মনির দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন। মনিরকে প্রাথমিক চিকিৎসার পর আগারগাঁও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার একটি পা কেটে ফেলতে হয়।

শুক্রবার রাতে ইসমাইলের মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছালে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সেদিন রাতেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ইসমাইলের অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...