| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

হঠাৎ যাত্রীবাহী গাড়িতে ব*ন্দু*ক হা*ম*লা, ৩৮ প্রাণহানি

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২১ ১৯:১৬:৪৫
হঠাৎ যাত্রীবাহী গাড়িতে ব*ন্দু*ক হা*ম*লা, ৩৮ প্রাণহানি

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীদের হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৩০ জন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার খুররাম জেলার কয়েকটি যাত্রীবাহী গাড়িকে লক্ষ্য করে এলোপাতারি গুলি চালানো হয়। স্থানীয় প্রশাসন এই হামলাকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে মনে করছে।

এই অঞ্চলটি আফগানিস্তানের সীমান্তবর্তী এবং এখানে শিয়া ও সুন্নি গোষ্ঠীদের মধ্যে দীর্ঘকাল ধরে জমিসংক্রান্ত বিরোধ এবং সংঘাত চলে আসছে। তবে, এখন পর্যন্ত হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

স্থানীয় বাসিন্দা জিয়ারাত হুসাইন রয়টার্সকে জানিয়েছেন, "দুটি যাত্রীবাহী ভ্যান পেশোয়ার থেকে পারাচিনারে এবং পারাচিনার থেকে পেশোয়ারে যাত্রী নিয়ে যাওয়ার সময় বন্দুকধারীরা গুলি চালিয়েছে। এক ভ্যানের মধ্যে আমার স্বজনরাও ছিলেন, তারা পেশোয়ার থেকে যাত্রা করছিলেন।"

এদিকে, এই নৃশংস হামলার ঘটনায় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, নিরীহ যাত্রীদের ওপর এমন হামলা কাপুরুষোচিত ও অমানবিক। প্রেসিডেন্ট আরও বলেন, হামলার জন্য দায়ী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি দিতে হবে এবং আহতদের যথাযথ চিকিৎসা ও সহায়তা প্রদান করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...