| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

এই মাত্র পাওয়া ; বাস-ট্রাক সংঘর্ষে ৪ জনের প্রাণহানি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২১ ০৯:৪৭:৪৭
এই মাত্র পাওয়া ; বাস-ট্রাক সংঘর্ষে ৪ জনের প্রাণহানি

ঢাকার ধামরাইয়ে শ্রমিকবাহী বাস ও ইটবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।

বুধবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে খাগুরতা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কালামপুরগামী একটি দ্রুতগতির ইটবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা শ্রমিকবাহী বাসের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের ফলে বাসের যাত্রীদের মধ্যে অন্তত ১৫ জন গুরুতর আহত হন। তাদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহতরা সবাই ধামরাইয়ের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক। তাদের পরিচয় এখনও নিশ্চিত করা হয়নি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...