| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

ভোরে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল, দেখে নিন ম্যাচ সময় এবং যেভাবে খেলা দেখবেন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ১৯ ১৬:৩০:০২
ভোরে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল, দেখে নিন ম্যাচ সময় এবং যেভাবে খেলা দেখবেন

সম্প্রতি পাকিস্তান ক্রিকেট দল একদিন আগেই একাদশ ঘোষণা করে, যা আন্তর্জাতিক ক্রিকেটে নতুন রীতি হিসেবে পরিচিতি পেয়েছে। এটি মূলত শুরু হয়েছিল ইংল্যান্ড ক্রিকেট দলের হাত ধরে, বিশেষ করে 'বাজবল' তত্ত্বের পর। এবার সেই পথ অনুসরণ করল ব্রাজিলও। উরুগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের একদিন আগেই একাদশ ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র।

২০২৪ সালের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলতে বুধবার (২০ নভেম্বর) মাঠে নামবে ব্রাজিল। উরুগুয়ের বিরুদ্ধে বাংলাদেশ সময় সকাল ৬টা ৪৫ মিনিটে সালভাদরের ফন্টে নোভা অ্যারেনায় শুরু হবে এই ম্যাচটি। ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র নিজেই জানিয়েছেন এই ম্যাচের জন্য তিনি কোন খেলোয়াড়দের দলে রেখেছেন।

সবশেষ কোপা আমেরিকায় উরুগুয়ের বিপক্ষে ম্যাচে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেই হারটিকে প্রতিশোধ নিতেই এবার মাঠে নামছে সেলেসাও। ফলে গোলরক্ষক হিসেবে এডারসনকেই রেখেছেন ব্রাজিল কোচ। দুই সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে থাকছেন মার্কিনিওস এবং গ্যাব্রিয়েল মাঘলেইয়াস। তাদের পাশে দানিলো এবং আবনার। মিডফিল্ডে থাকবেন ব্রুনো গিমারায়েস, গেরসন ও রাফিনিয়া। আক্রমণে ভিনিসিয়ুস জুনিয়রকে সঙ্গ দেবেন ইগর হেসুস এবং সাভিনহো। অর্থাৎ, একমাত্র একটি পরিবর্তন নিয়ে মাঠে নামবে ব্রাজিল।

বর্তমানে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ১১ ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল। শীর্ষে আর্জেন্টিনা (২২ পয়েন্ট), দ্বিতীয় স্থানে উরুগুয়ে (১৯ পয়েন্ট) এবং তৃতীয় স্থানে কলম্বিয়া (১৮ পয়েন্ট)।

উরুগুয়ে ম্যাচে ব্রাজিলের একাদশ:

এডারসন; দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাঘলেইয়াস, আবনার; ব্রুনো গিমারায়েস, গেরসন, রাফিনিয়া; ভিনিসিয়ুস জুনিয়র, ইগর হেসুস, সাভিনহো।

ম্যাচের সময়:

বাংলাদেশ সময়: ২০ নভেম্বর, বুধবার, সকাল ৬:৪৫

ঝামেলা ছাড়াই সরাসরি খেলা দেখতে এখানে ক্লিক করুণ-

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...