| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

নীলের জগতে শাহারুখ কন্যা সুহানা

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ১৮ ১০:২৭:৪৬
নীলের জগতে শাহারুখ কন্যা সুহানা

বলিউডে ‘দ্য আর্চিস’ দিয়ে অভিষেক করেছিলেন সুহানা খান। তবে এর পর থেকে নতুন কোনো প্রকল্পে তাঁকে দেখা যায়নি। যদিও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। চলুন, ছবির মাধ্যমে দেখে নিই তাঁর নতুন কার্যকলাপ।

সুহানা সম্প্রতি নীল রঙের পোশাক পরে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। এই ছবিগুলো তাঁর ভক্তরা বেশ পছন্দ করেছেন। ছবির ক্যাপশনে সুহানা লিখেছেন, ‘নীলের ছায়ায়’।

সুহানার ঘনিষ্ঠ বন্ধু ও বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডেও ছবির নিচে মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, ‘গার্ল উইথ ভিশন’।

এদিকে সুহানা ও শাহরুখ খান তাদের নতুন সিনেমা ‘কিং’-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাব্য সময় ২০২৬ সাল। শাহরুখের ভক্তরা এই প্রকল্প নিয়ে দারুণ রোমাঞ্চিত, কারণ সিনেমাটিতে প্রথমবারের মতো বাবা-মেয়ে জুটিকে একসঙ্গে দেখা যাবে।

শাহরুখ ও সুহানা অ্যাকশন দৃশ্যের জন্য ইতিমধ্যেই অনুশীলন শুরু করেছেন। সিনেমার শুটিং শুরু হবে আগামী জানুয়ারিতে। প্রথম ধাপের শুটিং লোকেশন হিসেবে বেছে নেওয়া হয়েছে হাঙ্গেরির বুদাপেস্ট, কারণ সে সময় সেখানে ঠান্ডা আবহাওয়া থাকবে।

ছবিটি পরিচালনা করবেন সুজয় ঘোষ। এতে শাহরুখ ও সুহানা ছাড়াও অভিষেক বচ্চন এবং অভয় ভার্মা অভিনয় করবেন। অভিষেক এই সিনেমায় একজন নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন।

এই ছবিটি সুহানার বলিউড ক্যারিয়ারে আরেকটি মাইলফলক হিসেবে ধরা হচ্ছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...