| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচ হারের পর ব্রাজিলিয়ান রেফারিকে মাঠেই যা বললেন মেসি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ১৫ ১১:১২:১৮
ম্যাচ হারের পর ব্রাজিলিয়ান রেফারিকে মাঠেই যা বললেন মেসি

ম্যাচের শুরুতেই লাউতারো মার্তিনেজের গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু সেই লিড বেশিক্ষণ টিকেনি। প্যারাগুয়ের আন্তোনিও সানাব্রিয়ার চমৎকার বাইসাইকেল কিকে সমতা ফেরানোর পর, ওমর আলদেরেতের গোলে প্যারাগুয়ে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে।

বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচে শুরুতেই গোল করে আর্জেন্টিনা এগিয়ে গেলেও, শেষ পর্যন্ত তারা ২-১ ব্যবধানে হার মানে প্যারাগুয়ের কাছে। আর এই হারতে আর্জেন্টিনা দলের তারকা লিওনেল মেসি রেফারির সিদ্ধান্ত নিয়ে মাঠেই ক্ষোভ প্রকাশ করেন।

ম্যাচের ৩৩ মিনিটে প্যারাগুয়ে ডিফেন্ডার ওমর আলদেরেতের ফাউলে হলুদ কার্ড দেখেন তিনি। এর ৪ মিনিট পর আবারও একইভাবে ফাউল করেন আলদেরেত, তবে এবার তার শিকার হন মেসি। তবে ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দারোঙ্কো মেসির বিপক্ষে কোন কার্ড দেখাননি, যা নিয়ে ক্ষুব্ধ হন আর্জেন্টাইনরা। রেফারির এমন সিদ্ধান্তে মেসি বিরতিতে গিয়ে রেগে মাঠে ক্ষোভ ঝেড়েছেন।

ম্যাচ শেষে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি সংবাদ সম্মেলনে এই বিষয়ে মন্তব্য করেন। তিনি বলেন, "অনেক কিছু বলার আছে, তবে সেগুলোকে অজুহাত হিসেবে গণ্য করা হবে। তাই আমি সেগুলো না বলাই ভালো, যাতে মানুষ মনে না করে যে আমরা কোনো অজুহাত দেখাচ্ছি। মাঠে কী ঘটেছিল, তা সবারই জানা, তবে এর ফলের সাথে এর কোন সম্পর্ক নেই।"

তিনি আরও বলেন, "এই ঘটনাগুলোর মধ্যে অনেক কিছু শেখার আছে। এসব অজুহাতের মতো শোনায়, এবং অন্যরা এভাবে ভাবতে পারে। তাই এগুলো পেছনে ফেলে এগিয়ে যাওয়া সঠিক।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...