| ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

এই মাত্র পাওয়া ; এক সাথেই গাড়িচাপায় ৩৫ জন নিহত

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ১৩ ১৬:২২:০২
এই মাত্র পাওয়া ; এক সাথেই গাড়িচাপায় ৩৫ জন নিহত

চীনের দক্ষিণাঞ্চলীয় শহর ঝুহাইয়ে একটি গাড়ির চাপায় ৩৫ জনের মৃত্যু এবং ৪৩ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পুলিশ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে।

ঘটনাটি ঘটার পর প্রথমে পুলিশ শুধু কয়েকজন আহত হওয়ার তথ্য জানায়। তবে পরবর্তী সময়ে জানা যায়, এটি ছিল একটি ভয়াবহ হামলা, যা ঝুহাই স্পোর্টস সেন্টারের অভ্যন্তরে ঘটেছে। পুলিশ আরও জানায়, নিহতের সংখ্যা ৩৫ জন, এবং আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

দুর্ঘটনার বিবরণে বলা হয়েছে, ৬২ বছর বয়সী চালক ফ্যান একটি ছোট এসইউভি গাড়ি নিয়ে স্পোর্টস সেন্টারের গেট দিয়ে প্রবেশ করার চেষ্টা করেন এবং সেখানে ব্যায়ামরত লোকজনকে চাপা দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর পর ফ্যানকে গাড়ির ভেতরে গুরুতর আহত অবস্থায় আটক করে। তাকে হাসপাতালে পাঠানো হয়, তবে তিনি এখন কোমায় আছেন এবং চিকিৎসা নিতে অযোগ্য অবস্থায় রয়েছেন।

এদিকে, চীনের প্রেসিডেন্ট শি চিনপিং আহতদের চিকিৎসায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং তিনি অপরাধীকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের কথা বলেছেন। সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, ঝুহাইয়ে চীনের বৃহত্তম বিমান প্রদর্শনীও চলছে, যা বেইজিংয়ের বেসামরিক ও সামরিক মহাকাশ খাত প্রদর্শনের জন্য আয়োজন করা হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

খেলাধুলা ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের জমকালো আসর শেষ হওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ...

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: ফুটবলপ্রেমীদের জন্য ২০২৬ সালের সবচেয়ে বড় ধামাকা নিয়ে উপমহাদেশের মাটিতে পা রাখছে লাতিন ...