| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নেই, বিনোদন পাড়ায় শোকের ছায়া

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ১০ ১৮:০০:২৬
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নেই, বিনোদন পাড়ায় শোকের ছায়া

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আফরোজা হোসেন আর আমাদের মাঝে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (১০ নভেম্বর) ভোর ৬টায় রাজধানীর কল্যাণপুরে নিজের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেত্রী মনিরা মিঠু, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এই শোকাবহ সংবাদটি শেয়ার করেছেন।

শোক প্রকাশ করে মনিরা মিঠু লিখেছেন, "আপা, আমি এখন তিনবেলা ফোনে কার সাথে কথা বলব? আমাকে কে সাহস দিবে গো? তোমার সন্তান নাঈমকে কী বলে সান্তনা দিব? আমি টাঙ্গাইলে, এমন হতভাগী আমি তোমাকে শেষ বিদায় জানাতে পারলাম না। তুমি যাও, আমি আসতেসি গো আপা।"

২০২২ সালের সেপ্টেম্বরে আফরোজা হোসেনের জরায়ুর ক্যানসার ধরা পড়ে, যা ধীরে ধীরে মেরুদণ্ডের হাড়ে ছড়িয়ে পড়ে। চিকিৎসার জন্য তিনি ভারতেরও পথ নেন। তবে শেষ পর্যন্ত এই মরণব্যাধির কাছে তিনি হার মানেন। গত বছরের শেষ দিকে কিছুটা সুস্থ বোধ করলেও, শেষ পর্যন্ত তাঁর শরীর আর সাড়া দেয়নি।

নাট্যজগতের এই কিংবদন্তি অভিনেত্রীর ক্যারিয়ার শুরু হয়েছিল ইউনেস্কো ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় নাট্যজন মামুনুর রশীদ পরিচালিত ধারাবাহিক নাটক ‘আনন্দ পাঠ আসর’-এর মাধ্যমে। এটি ছিল তাঁর প্রথম নাটক। এরপর তিনি মামুনুর রশীদের ‘ঠ্যাটারু’ নাটকে অভিনয় করেন এবং পরবর্তী সময়ে জাহিদ হাসান, মাহফুজ আহমেদসহ আরও অনেকের সঙ্গে কাজ করেন।

এছাড়াও, তিনি অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্তে’ সিনেমাতেও অভিনয় করেছিলেন, যা ছিল তাঁর আরেকটি উল্লেখযোগ্য কাজ।

আফরোজা হোসেনের মৃত্যু বাংলাদেশী নাটক ও সিনেমা জগতের জন্য এক বড় শূন্যতা সৃষ্টি করেছে। তাঁর অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্ব চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...