| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

আমেরিকায় জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিল বিপদে ৫০ হাজার বাংলাদেশি প্রবাসী

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ০৮ ১৪:৫৩:০০
আমেরিকায় জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিল বিপদে ৫০ হাজার বাংলাদেশি প্রবাসী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর, জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের ফলে বিশ্বজুড়ে বিশেষ করে অভিবাসী কমিউনিটিতে শঙ্কা এবং উদ্বেগের সৃষ্টি হয়েছে। ট্রাম্প নির্বাচনী প্রচারনায় জানিয়েছিলেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তিনি অবৈধ অভিবাসীদের তাড়াতে কঠোর পদক্ষেপ নেবেন।

২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর, ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জেডি ভ্যান্সের নেতৃত্বে ওই নীতি কার্যকর হতে চলেছে। ট্রাম্পের প্রচারাভিযানের অফিসিয়াল সাইটে প্রকাশিত একটি পরিকল্পনায় বলা হয়েছে, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের এক দিনের মধ্যে তিনি এই বিষয়ে নির্বাহী আদেশে সই করবেন।

নির্বাহী আদেশে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী কোনো শিশুকেই আর নাগরিকত্ব দেয়া হবে না, যদি না তার পিতামাতার মধ্যে কেউ যুক্তরাষ্ট্রের নাগরিক বা গ্রিনকার্ডধারী হন। এই নতুন নীতির ফলে, গ্রিনকার্ডের অপেক্ষায় থাকা অভিবাসীদের সন্তানদেরও জন্মসূত্রে নাগরিক হওয়ার সুযোগ আর থাকবে না।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশি প্রবাসীদের মধ্যেও এ নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে বৈধ কাগজপত্র না থাকা প্রায় ৫০ হাজার বাংলাদেশি পরিবার এখন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বৈধতা অর্জনের জন্য আইনি লড়াই চালিয়ে আসা এই প্রবাসী বাংলাদেশি পরিবারগুলোর জন্য এটি এক ধরনের বড় ধাক্কা হতে পারে।

২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রায় ৪৮ লাখ ভারতীয় প্রবাসী বসবাস করছেন, তাদের মধ্যে ১৬ লাখেরও বেশি শিশুর জন্ম যুক্তরাষ্ট্রে হয়েছে। তবে ট্রাম্পের নতুন নীতি অনুসারে, তাদের কেউই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাবেন না, কারণ তাদের পিতামাতা মার্কিন নাগরিক নন অথবা তাদের গ্রিনকার্ড নেই।

এতে করে আগামী দিনগুলোতে আরো অনেক বাংলাদেশি পরিবারকে নতুন নিয়মের শিকার হতে হবে। বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে, যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসী কমিউনিটিতে শঙ্কা এবং হতাশা আরও বৃদ্ধি পাবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ভোর ৫ টায়; লাইভ যেভাবে দেখবেন

মেসির শেষ ম্যাচ ভোর ৫ টায়; লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির সম্ভাব্য শেষ ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক ...

ভোর ৫ টায় আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: সরাসরি যেভাবে দেখবেন

ভোর ৫ টায় আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ আন্তর্জাতিক প্রীতি ম্যাচের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন। ম্যাচটি বাংলাদেশ সময় আগামী ...