| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

একটু পরেই শক্তিশালী একাদশ নিয়ে কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে বাংলাদেশ, সরাসরি যেভাবে দেখবেন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ০২ ১০:৩৭:০৯
একটু পরেই শক্তিশালী একাদশ নিয়ে কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে বাংলাদেশ, সরাসরি যেভাবে দেখবেন

হংকং সিক্সেসে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে ওমানকে ৩৪ রানে হারিয়ে আত্মবিশ্বাসী সূচনা করেছিল। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ১৮ রানে হারায় গ্রুপ পর্ব পার হতে কিছুটা সংগ্রাম করতে হয় ইয়াসির আলীর দলকে। শ্রীলঙ্কার ১০৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৯ রানেই থেমে যায়।

ইনিংসের শুরুতেই অধিনায়ক ইয়াসির আলী প্রথম বলে ছক্কা মেরে আক্রমণাত্মক শুরু করলেও, ধনাঞ্জয়া লাকশানের বলে ২ বলে ৬ রান করে আউট হন। এরপর সাইফউদ্দিন ও জিসান ইনিংসকে টানার চেষ্টা করলেও, প্রথম দুই ওভারে তারা কেবল ২৪ রান যোগ করতে সক্ষম হন। তৃতীয় ওভারে থারিন্দু রত্নায়েকের বলে এক ছক্কা ও এক চারে ১৫ রান যোগ করার পরও চার ওভার শেষে স্কোর দাঁড়ায় ৫২ রানে।

এই পরাজয়ের পরেও বাংলাদেশ গ্রুপ 'ডি' এর রানার্স আপ হয়ে সেরা আটে জায়গা করে নিয়েছে। সুপার এইটে বাংলাদেশ সম্ভবত ভারত বা সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হতে পারে, যা তাদের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ।

শেষ দুই ওভারে জয়ের জন্য ৫৬ রান প্রয়োজন ছিল। লাহিরু সামারকুনের প্রথম তিন বলে দুই ছক্কা মেরে জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। কিন্তু ১৩ বলে ২৭ রান করা জিসান সামারকুনের স্লোয়ার ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ফেরেন। আবু হায়দার রনি প্রথম বলেই চার মারেন, তবে পরের বলেই ক্যাচ দিয়ে আউট হয়ে যান।

শেষ ওভারে সাইফউদ্দিন তিনটি ছক্কা মেরেও দলকে জয় এনে দিতে পারেননি। তিনি ১৭ বলে ৪২ রানে অপরাজিত থাকেন, এবং সোহাগ গাজী ২ বলে ৭ রান করেন।

এর আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৩ উইকেট হারিয়ে ৬ ওভারে ১০৭ রান করে। লিহুরু মাদুশঙ্কা ১৭ বলে ৪৮ রানে অপরাজিত ছিলেন, থানুকা দাবারে ১২ বলে ৩২ এবং সান্দুন ৬ বলে ১৮ রান করেন। বাংলাদেশের পক্ষে জিসান আলম এক ওভারে ৬ রানে ২ উইকেট নেন।

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ বনাম পাকিস্তান: ম্যাচ সময়: ২ নভেম্বর, দুপুর ২:৪০

ইউটিউবে এই খেলা সরাসরি দেখবেন

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...