ভাইরাল তামিম, তাসকিন ও মাশরাফির ফেসবুক পোস্ট, সারাদেশে আলোচনার ঝড়
বাংলাদেশ নারী ফুটবল দল টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশের ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা করেছে। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফাইনালে বাংলাদেশ ২-১ গোলে স্বাগতিক নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখে। প্রথমার্ধে উভয় দলই বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হয়। বাংলাদেশের তহুরা খাতুন ও নেপালের সাবিত্রা ভান্ডারি গোলের সুযোগ মিস করেন।
দ্বিতীয়ার্ধে খেলার উত্তেজনা আরও বাড়ে। ম্যাচের ৫২ মিনিটে তহুরা খাতুনের পাস থেকে মনিকা চাকমা একটি নিখুঁত শটে গোল করে বাংলাদেশকে ১-০ গোলে এগিয়ে নেন। তবে তিন মিনিট পর নেপালের আমিশা কারকি সমতা ফিরিয়ে এনে ম্যাচটিকে আরও রোমাঞ্চকর করে তোলেন।
ম্যাচের ৮১ মিনিটে ঋতুপর্ণা চাকমার দুর্দান্ত শটে বাংলাদেশ আবারও ২-১ ব্যবধানে এগিয়ে যায়, যা শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে। শেষ মুহূর্তে গোলরক্ষক রূপনা চাকমার অসাধারণ সেভ এবং দলের রক্ষণভাগের দৃঢ়তায় বাংলাদেশ এই জয়ে সাফল্য ধরে রাখতে সক্ষম হয়।
এই জয়ে বাংলাদেশের নারী ফুটবলাররা আবারও তাদের দক্ষতা ও দৃঢ় মানসিকতার পরিচয় দিয়েছেন, যা দেশের ক্রীড়া অঙ্গনে নতুন উদ্দীপনা ও গর্ব নিয়ে এসেছে। রেফারির শেষ বাঁশির পর সাবিনা খাতুনের দল শিরোপা উদযাপনে মেতে ওঠে, টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের আনন্দে মাতোয়ারা হয়ে যায় বাংলাদেশ নারী ফুটবল দল।
এই জয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার বন্যা বইতে থাকে। বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা একে একে পোস্ট করেন, প্রশংসায় ভাসতে থাকেন নারী ফুটবলাররা।
মাশরাফি তার এক ফেসবুক পোস্টে লেখেন, "আগেরবার ছিল স্বপ্ন পূরণের অনির্বচনীয় আনন্দ, এবার প্রত্যাশা পূরণের উত্তুঙ্গ উচ্ছ্বাস। ওরা অদম্য, ওরা অপ্রতিরোধ্য, ওরা বাংলাদেশের মুখ... অভিনন্দন বাংলার মেয়েদের।"
তাসকিন লেখেন, "বাংলাদেশ নারী দলের এই জয় আমাদের গর্বিত করেছে। তোমাদের সাফল্য আমাদের অনুপ্রাণিত করেছে। অভিনন্দন, আরও উজ্জ্বল থেকো।"
সাবেক অধিনায়ক তামিম লেখেন, "বাংলাদেশ ফুটবল ও ক্রীড়াঙ্গনের জন্য অসাধারণ এক মুহূর্ত! তোমাদের এই অর্জনে অভিনন্দন!"
এভাবেই তাদের প্রশংসায় দেশজুড়ে আলোচনার ঝড় উঠেছে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ সেপ্টেম্বর ছুটি!
- ৮ বছরেই উচ্চতর গ্রেড, নবম পে-স্কেলে যেসব সুবিধা মিলবে
- সোনার চেয়েও দামি আগরউড, ১ গ্রাম ১২ কোটি টাকা
- রূপপুরের প্রথম ইউনিট প্রস্তুত, পারমাণবিক যুগে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, ৮ নদীবন্দরে সতর্কসংকেত
- দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণ
- নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন ৩৩ হাজার, সর্বোচ্চ কত
- এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- পে-স্কেলে ১৫% বিশেষ সুবিধা বাতিল, যা বলছেন শিক্ষকরা
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক
- বিয়ে না করলে আজীবন পারিবারিক পেনশন পাবেন বিধবা-বিপত্নীকরা
- হু হু করে কমে গেল সৌদি রিয়ালের বিনিময় হার
