| ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের মন্তব্য: "যে গাছে আম বেশি, সে গাছে ইটও বেশি পড়ে" সারাদেশে তুমুল আলোচনার ঝড়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ২২ ১০:২২:৫৯
সাকিবের মন্তব্য: "যে গাছে আম বেশি, সে গাছে ইটও বেশি পড়ে" সারাদেশে তুমুল আলোচনার ঝড়

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান সম্প্রতি নিজের বিরুদ্ধে চলমান নেতিবাচক সংবাদ নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, "যে কাজটা যত উঁচু, সেই গাছের বাতাসও বেশি লাগে।" সাকিবের নামের সঙ্গে ক্রিকেটের রাজনীতি, বিজ্ঞাপন ও ব্যবসার চাপে প্রশংসার পাশাপাশি সমালোচনার ঝড়ও চলে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলা না হলেও, সাকিবকে নিয়ে আলোচনা থেমে নেই। বাংলা টাইগার্সের একটি ভিডিও সাক্ষাৎকারে তিনি নিজের বিরুদ্ধে ইতিবাচক ও নেতিবাচক সংবাদ নিয়ে কথা বলেন। প্রায় দুই মিনিটের ওই ভিডিওতে সাকিব বলেন, "মিথ্যা বলব না, আমি মাঝে মাঝে সংবাদ দেখি। সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে গিয়ে অথবা টিভি দেখার সময় দেখা হয়ে যায়।"

তিনি আরও বলেন, "নেতিবাচক সংবাদ কি আমার উপর প্রভাব ফেলে? না, আমি মনে করি না। আমার এত বছরের কেরিয়ারে অনেক নেতিবাচক সংবাদ হয়েছে, যা হয়তো হওয়া উচিত ছিল না। তবে আমি এ নিয়ে চিন্তা করি না।"

সাকিব বলেন, "আমি মনে করি, যা হয় তা হওয়ারই কথা। উদাহরণ হিসেবে বললে, যে গাছে বেশি আম থাকে, সে গাছে ইটও বেশি পড়ে। এই নিয়মটাই পৃথিবীর।"

বর্তমানে সাকিব দেশের ক্রিকেটে বিতর্কের মধ্যে রয়েছেন এবং নিরাপত্তার কারণে দেশে ফিরতে পারেননি। যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হচ্ছে না, তিনি পাকিস্তান ও ভারতের মাটিতে জাতীয় দলের হয়ে খেলছেন। পাশাপাশি, আবুধাবি টি 10 লিগে বাংলা টাইগার্সের জার্সিতে খেলবেন, যা আগামী ২১ নভেম্বর শুরু হবে এবং ফাইনাল হবে ২ ডিসেম্বর।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

শুরু আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, Live দেখুন এখানে

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

শুরু আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, Live দেখুন এখানে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও ডেনমার্ক। বুধবার (২৫ নভেম্বর) ...

শুক্রবার রাতে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে ব্রাজিল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

শুক্রবার রাতে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে ব্রাজিল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার (২৭ নভেম্বর) মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও কোস্টারিকা। ...