| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বিসিবির বিরুদ্ধে হাথুরুর পাল্টা অভিযোগ, শাস্তির মুখে বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১৮ ২১:১৩:০৪
বিসিবির বিরুদ্ধে হাথুরুর পাল্টা অভিযোগ, শাস্তির মুখে বিসিবি

বাংলাদেশ ক্রিকেটের বিতর্কিত অধ্যায় চন্ডিকা হাথুরসিংহের সঙ্গে নতুন করে শুরু হয়েছে। সম্প্রতি তাকে বরখাস্ত করা হয়েছে এক জাতীয় ক্রিকেটারের সঙ্গে অসদাচরণ এবং আচরণবিধি ভাঙার অভিযোগে, পাশাপাশি অনুমতি ছাড়া অতিরিক্ত ছুটি কাটানোরও দোষ আরোপ করা হয়েছে। তবে হাথুরুর দাবি, এসব অভিযোগ পূর্বপরিকল্পিত এবং তিনি এর বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে হাথুরু জানান, “এসব অভিযোগ পূর্বপরিকল্পিত মনে হচ্ছে। নতুন সভাপতি দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তিনি আমাকে অপসারণের কথা বলেন। আরেকজন প্রধান কোচ নিয়োগের মাত্র চার ঘণ্টা আগে আমি শোকজ নোটিশ পাই, যেখানে আমাকে ৪৮ ঘণ্টার মধ্যে নিজেকে নির্দোষ প্রমাণ করতে বলা হয়েছে। এ ঘটনার ক্রমধারা গুরুতর প্রশ্ন উত্থাপন করছে।”

তিনি নাসুম আহমেদকে চড় মারার অভিযোগের প্রেক্ষিতে বলেন, “ঘটনাটি খেলোয়াড়দের ডাগআউটে ঘটেছিল, যেখানে প্রতি মুহূর্তে ৪০ থেকে ৫০টিরও বেশি ক্যামেরা থাকে। আমি অভিযোগকারীকে যাচাই করার সুযোগ পাইনি এবং এ বিষয়ে কোনও সাক্ষীও নেই। আশ্চর্যের বিষয়, অভিযুক্ত খেলোয়াড় ঘটনার পর দ্রুত কর্তৃপক্ষকে জানাননি। প্রশ্ন উঠছে, কেন এই অভিযোগ কয়েক মাস পরে ইউটিউবে প্রকাশিত হলো?”

হাথুরুর মতে, এসব অভিযোগ তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং তিনি বিসিবির বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন: “আমি আমার সম্মান রক্ষা করতে সংকল্পবদ্ধ এবং এ বিষয়ে যেকোনো তদন্তে সহযোগিতা করব। সত্যের জয় হবে এবং আমি আমার প্রিয় খেলায় ইতিবাচক অবদান রাখতে সক্ষম হব।”

এছাড়া, তাকে দ্রুত বাংলাদেশ ছাড়ার চাপ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। দুই মেয়াদে টাইগারদের কোচিং করা হাথুরু উদ্বেগ প্রকাশ করে বলেন, “উদ্ভুত পরিস্থিতির কারণে আমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে বাংলাদেশ ছাড়তে বলা হয়েছে। এসব অভিযোগ, দ্রুত নতুন কোচ নিয়োগ এবং যথাযথ প্রক্রিয়ার অভাব নতুন ব্যবস্থাপনার উদ্দেশ্য ও বিসিবির ভেতরের কর্মীদের আচরণ নিয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করছে।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...