| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

৪৬ রানে অলআউট হওয়ার দায় সরাসরি যার কাঁধে চাপালেন রোহিত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১৮ ০৭:১২:৩৪
৪৬ রানে অলআউট হওয়ার দায় সরাসরি যার কাঁধে চাপালেন রোহিত

বেঙ্গালুরুতে ভারত-নিউজিল্যান্ড টেস্টের প্রথম দিনটি বৃষ্টিতে ভেসে যায়। কিন্তু দ্বিতীয় দিন সফরকারী কিউই পেসারদের সামনে দাঁড়াতে পারেনি ভারতীয় ব্যাটাররা এবং মাত্র ৪৬ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছে তারা। দেশের মাটিতে টেস্টে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার দায় স্বীকার করেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচ স্পিনারদের সহায়ক হবে এমন ভেবে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত। তবে ভারতীয় একাদশে তিন স্পিনারের সাথে দুই পেসার ছিল। পেসারদের তোপে পড়ে রোহিত, কোহলি ও লোকেশ রাহুলের মতো তারকারা অসহায় হয়ে পড়েন। ম্যাট হেনরি ও উইল ও’রুর্কির গতিতে প্রথম আট ব্যাটারের মধ্যে পাঁচজনই শূন্য রানে আউট হন।

রোহিতের আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। সংবাদ সম্মেলনে তিনি অকপটভাবে স্বীকার করেন, “পিচ বুঝতে ভুল করেছি। ভেবেছিলাম পেসাররা প্রথম সেশনের পর সুবিধা পাবে না। কিন্তু আমরা মাত্র ৪৬ রানে আউট হয়ে গেছি। আমাদের শট নির্বাচনও ঠিক ছিল না। সত্যিই খারাপ দিন গেল।”

অধিনায়ক হিসেবে ভুল সিদ্ধান্ত নেওয়ার কথা স্বীকার করে রোহিত বলেন, “আমিই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলাম। পিচ সাদামাটা হবে ভেবেছিলাম, কিন্তু সেটা হয়নি। ৪৬ রানের স্কোর দেখাও খারাপ লাগছে। বছরে এক-দু’বার ভুল সিদ্ধান্ত নিলে খুব বেশি চাপের কিছু নয়।”

এই ম্যাচে দীর্ঘ আট বছর পর তিনে ব্যাট করতে নেমেছিলেন কোহলি, যিনি শুভমান গিলের চোটের কারণে এই পজিশনে আসেন। কিন্তু তিনি ডাক মারার ফলে পরিকল্পনা ভেস্তে যায়। কোহলির পরিবর্তে কাউকে আনা যায় কিনা জানতে চাইলে রোহিত বলেন, “কেএল (রাহুল) ছয় নম্বরে খেলতে অভ্যস্ত। সরফরাজকেও সেই পজিশনে খেলানোর চেষ্টা করেছি। বিরাটের অতিরিক্ত দায়িত্ব নেওয়া দেখে ভালো লাগছে।”

ভারতকে ৪৬ রানে গুটিয়ে দিয়ে নিউজিল্যান্ড দ্বিতীয় দিনে ৩ উইকেটে ১৮০ রান তুলেছে, ফলে কিউইদের ১৩৪ রানের লিডও হয়ে গেছে। তাদের পক্ষে ওপেনার ডেভন কনওয়ে ৯১ রান করেন। আলোক স্বল্পতায় দিনের খেলা শেষ হওয়ার আগে রাচিন রবীন্দ্র ২২ ও ড্যারিল মিচেল ১৪ রানে অপরাজিত থাকেন। ভারতীয় ইনিংসে কিউই পেসার হেনরি ৫ এবং ও’রুর্ক শিকার করেন ৪ উইকেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...