| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

২০২৫ আইপিএলে মেগা নিলামে মুস্তাফিজকে দলে নিতে কোটি কোটি টাকার বাজেট রেখেছে চেন্নাই

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১৫ ১০:০৫:৫৮
২০২৫ আইপিএলে মেগা নিলামে মুস্তাফিজকে দলে নিতে কোটি কোটি টাকার বাজেট রেখেছে চেন্নাই

বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ সালের জন্য দলগুলো সম্প্রতি রিটেইন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় চেন্নাই সুপার কিংস মুস্তাফিজুর রহমানকে রাখেনি, তবে ফ্র্যাঞ্চাইজিটি তাকে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে।

আইপিএলের নিয়ম অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বোচ্চ ছয়জন খেলোয়াড় ধরে রাখতে পারে, যার মধ্যে অন্তত একজন দেশি ক্রিকেটার থাকতে হবে। দলগুলো চাইলে ছয়জনের কমও ধরে রাখতে পারে এবং নিলামের সময় রাইট টু ম্যাচ (RTM) কার্ড ব্যবহার করে আগের খেলোয়াড়দের ফিরিয়ে আনার সুযোগ থাকে।

চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে দলে ভেড়াতে রাইট টু ম্যাচ নিয়ম ব্যবহার করবে। সূত্রের খবর, ফ্র্যাঞ্চাইজিটি এই কারণে RTM কার্ডের জায়গা ফাঁকা রেখেছে। যদি নিলামে মুস্তাফিজকে না পায়, তবে RTM নিয়মে তাকে দলে অন্তর্ভুক্ত করবে চেন্নাই।

মুস্তাফিজকে দলে ভেড়াতে চেন্নাই ৪-১০ কোটি টাকার বাজেট রাখতে রাজি। যদি মুস্তাফিজকে নিলাম থেকে দলে নিতে সক্ষম হয়, তাহলে ডারেল মিচেলকে RTM কার্ড ব্যবহার করে দলে ফিরিয়ে আনার পরিকল্পনাও রয়েছে। এই দুই ক্রিকেটারের জন্যই RTM কার্ডের অপশনটি ফাঁকা রেখেছে চেন্নাই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...