মিরপুর স্টেডিয়ামে সাকিবকে মারধর দেশের ক্রিকেটে নতুন করে উত্তাল পরিস্থিতি
মিরপুর স্টেডিয়ামে সাকিব আল হাসানের বিরুদ্ধে স্লোগান এবং গ্রাফিতি দেখা গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নীরব থাকার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং বিদায়ী টেস্ট খেলতে দেশে ফিরে ভক্ত-সমর্থকদের সমর্থন চেয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় তার দুঃখপ্রকাশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই সাকিবকে সমর্থন জানালেও, কিছু মানুষ ক্ষোভ প্রকাশ করছেন। বিশেষ করে মিরপুরের শিক্ষার্থীরা সাকিবকে তাদের এলাকার স্টেডিয়ামে খেলতে দেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে একটি বিক্ষুব্ধ শিক্ষার্থী দল শেরে বাংলা স্টেডিয়ামে সমাবেশ করেন। তারা সাকিবের ছবি টাঙিয়ে জুতাপেটা করেন এবং স্টেডিয়াম জুড়ে সাকিব বিরোধী গ্রাফিতি আঁকেন।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারদিন হাসান আন্তন বলেছেন, “যে মিরপুরে আমার ভাইয়েরা হত্যার শিকার হয়েছে, সেখানে স্বৈরাচারের দোসর সাকিব খেলতে পারবেন না।”
এই উদ্যোগের অন্যতম আয়োজক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল মাশনুন বলেন, “মিরপুরের মাটিতে সাকিবকে খেলতে হলে আমার লাশের ওপর দিয়ে যেতে হবে।”
গ্রাফিতি করার কাজে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদমান সাকিব আদিব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুয়াজ, নর্থ সাউথের প্রত্যয়, ইউল্যাবের মুয়াজ এবং বিইউবিটির জাওয়াদ। পিপল অ্যাক্টিভিস্ট কোয়ালিশনের পিয়াস এবং মিরপুরের ছাত্র আন্দোলনের পরিচিত মুখ হাবিবুর রহমানও সেখানে ছিলেন।
মিরপুরবাসী স্পষ্টভাবে জানিয়েছেন, ভোট চুরির সঙ্গে সরাসরি জড়িত সাকিব, যে বিদেশে আনন্দ কাটাচ্ছিল, তাকে বাংলাদেশের জার্সি গায়ে আর দেখতে চান না।
সাকিব এর আগে ছাত্র আন্দোলনে নীরব ভূমিকার দায় নিয়ে বলেন, “এই সংকটকালে আমি সক্রিয় না থাকায় যারা কষ্ট পেয়েছেন, তাদের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং এজন্য দুঃখিত।”
তিনি বলেন, “আমি খুব শিগগিরই আমার শেষ ম্যাচটি খেলতে যাচ্ছি। আমার পুরো ক্রিকেট ক্যারিয়ার আপনাদের হাতেই লেখা। তাই আমার শেষ ম্যাচে আমি আপনাদের পাশে চাই।”
সাকিব আরও বলেন, “আমি আশা করি, এই বিদায়বেলায় আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন, এবং সেই গল্পের ইতি টানবেন, যার নায়ক – আমি নই, আপনারা।”
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
