| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হল বাংলাদেশ ভারত হাইভোল্টেজ ম্যাচ, দেখে নিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ০৯ ২৩:১০:৪১
হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হল বাংলাদেশ ভারত হাইভোল্টেজ ম্যাচ, দেখে নিন ফলাফল

ভারত আগেই টেস্ট সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল। এবার টি-টোয়েন্টি সিরিজেও টাইগারদের কোনো সুযোগ দেয়নি সূর্যকুমার যাদবের দল। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের কাছে ৮৬ রানে হার মানে বাংলাদেশ, এক ম্যাচ বাকি থাকতেই ভারত সিরিজ জয় নিশ্চিত করে।

বুধবার (৯ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে ভারত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করে। নিতিশ রেড্ডি করেন সর্বোচ্চ ৭৪ রান। বাংলাদেশের ব্যাটসম্যানরা লক্ষ্যের কাছাকাছি যেতে পারেননি। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩৫ রানেই থামে তাদের ইনিংস।

বাংলাদেশের ইনিংসে শুরুটা ভালো করেছিলেন পারভেজ হোসেন ইমন। প্রথম ওভারেই তিনটি চারে ১৪ রান তুলে দলকে উজ্জীবিত করেন। তবে বেশিক্ষণ টিকতে পারেননি, আর্শদীপের বলে বোল্ড হয়ে ফেরেন ১৬ রানে। এরপর শান্ত দ্রুত কিছু রান করেন, কিন্তু তিনিও বেশি সময় ক্রিজে থাকতে পারেননি। লং অনে ক্যাচ দিয়ে ১১ রান করে ফিরে যান।

লিটন দাসের ওপর বড় দায়িত্ব ছিল, কিন্তু তিনিও স্লগ সুইপ করতে গিয়ে আউট হন। ১৪ রান করেই প্যাভিলিয়নের পথে হাঁটেন তিনি। দলের পতন থামাতে পারেননি তাওহিদ হৃদয়ও, মাত্র ২ রান করে বোল্ড হন অভিষেক শর্মার বলে।

৪ উইকেট দ্রুত হারিয়ে বাংলাদেশ ম্যাচ থেকে কার্যত ছিটকে যায়। মাহমুদউল্লাহ রিয়াদ এবং মেহেদি হাসান মিরাজের চেষ্টা ছিল দলকে বাঁচানোর। তবে মিরাজ ১৬ রান করে আউট হন এবং পরে জাকের আলিও দলের বিপর্যয় ঠেকাতে ব্যর্থ হন।

মাহমুদউল্লাহ একপ্রান্তে দাঁড়িয়ে ৩৯ বলে ৪১ রান করেন, কিন্তু তা বাংলাদেশের জন্য যথেষ্ট ছিল না। তার ধীরগতির ব্যাটিংয়ে দলের সংগ্রহ একশ পার হলেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি।

এর আগে, বল হাতে মেহেদি মিরাজ শুরুটা ভালো করতে পারেননি। প্রথম ওভারেই ১৫ রান দিয়ে বসেন। তাসকিন আহমেদ দ্বিতীয় ওভারে উইকেট তুলে নিয়ে কিছুটা রানের লাগাম টানেন, সঞ্জু স্যামসনকে মাত্র ১০ রানে আউট করেন।

তানজিম সাকিব এসে অভিষেক শর্মাকে আউট করে ভারতকে চাপে ফেলেন। কিন্তু সূর্যকুমার যাদব ও নিতিশ রেড্ডি চতুর্থ উইকেটে জুটি গড়ে ভারতকে আবার শক্ত অবস্থানে নিয়ে যান। তাদের ১০৮ রানের জুটিতে ভারত লড়াইয়ে ফিরে আসে।

বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন ৫৫ রানে ৩টি উইকেট নেন। মুস্তাফিজ, তাসকিন এবং তানজিম সাকিবও ২টি করে উইকেট শিকার করেন, তবে ভারতের বড় সংগ্রহ ঠেকানো সম্ভব হয়নি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

নিজস্ব প্রতিবেদক: কাতারে চলমান ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা। টুর্নামেন্টে ...

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজার ...