| ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

১০০ বছরের মধ্যে এই প্রথম সবচেয়ে শক্তিশালী বিধ্বংসী সামুদ্রিক ঝড়ের আগমন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ০৮ ২২:২৬:৪৯
১০০ বছরের মধ্যে এই প্রথম সবচেয়ে শক্তিশালী বিধ্বংসী সামুদ্রিক ঝড়ের আগমন

হ্যারিকেন হেলেনের পর এবার ফ্লোরিডায় ধেয়ে আসছে আরেকটি শক্তিশালী হ্যারিকেন, মিল্টন। স্থানীয় সময় বুধবার এই ঝড় ফ্লোরিডায় আঘাত হানতে পারে, যার কারণে টাম্পা বে-তে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

টাম্পা বে অঞ্চলের বাসিন্দাদের সতর্ক করার জন্য জাতীয় আবহাওয়া সার্ভিস জানিয়েছে, “যদি ঝড়ের গতিপথ একই থাকে, তবে এটি গত ১০০ বছরে টাম্পাতে সবচেয়ে বিধ্বংসী ঝড় হতে পারে।” মিল্টন এখন ফ্লোরিডা উপকূলের জন্য একটি বিপর্যয়কর ঝুঁকি হিসেবে রয়েছে।

হ্যারিকেনের প্রভাবে মধ্য ফ্লোরিডায় ভারী বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার সম্ভাবনাও রয়েছে। ঝড়ের শক্তি বৃদ্ধি পাওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ মানুষকে বাধ্যতামূলকভাবে সরে যেতে নির্দেশ দিয়েছে।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার মানুষ নিরাপদ স্থানে চলে যেতে চেষ্টা করছেন, যার ফলে সড়কে যানজট সৃষ্টি হয়েছে। একজন স্থানীয় বাসিন্দা পরিস্থিতিকে ভয়াবহ উল্লেখ করেছেন।

টাম্পা বে-র মেয়র জেন ক্যাস্টর সরে না যাওয়ার জন্য যারা রয়ে যাচ্ছেন তাদের সতর্ক করে বলেছেন, “হ্যারিকেন মিল্টন সেখানে বিপর্যয়কর প্রভাব ফেলবে। নির্দেশনা অনুযায়ী সরে না গেলে মৃত্যু নিশ্চিত।”

ফ্লোরিডার পশ্চিম উপকূলের সব মানুষকে বাধ্যতামূলকভাবে সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর থেকেই রাস্তায় যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, হ্যারিকেন মিল্টন বর্তমানে ক্যাটাগরি-৪ এর ঝড়, তবে এটি ক্যাটাগরি-৫ এ পরিণত হতে পারে। এ অবস্থায় প্রেসিডেন্ট জো বাইডেন তার জার্মানি ও অ্যাঙ্গোলা সফর বাতিল করেছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...