| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

ব্রেকিং নিউজ ; অবশেষে হাথুরুকে বিদায় জানাল বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ০৮ ১৩:৫৩:০৭
ব্রেকিং নিউজ ; অবশেষে হাথুরুকে বিদায় জানাল বিসিবি

দেশের রাজনৈতিক পরিবর্তনের ফলে টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাকরি ঝুঁকির মুখে পড়েছিল। নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন নতুন কোচ খোঁজার কথা। তবে পাকিস্তান সিরিজে অসাধারণ সাফল্য ও ভারতের মাটিতে সিরিজ নিয়ে ব্যস্ততায় হাথুরুর বিদায়ের প্রসঙ্গ আড়ালে চলে যায়।

গতকাল (সোমবার) বিসিবির বোর্ড মিটিং শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফারুক আহমেদ। হাথুরুসিংহের বিষয়ে তিনি বলেন, "জাতীয় দলের ক্ষেত্রে ‘দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো’ এই ধরনের কথা বলা যাবে না।"

তিনি আরও বলেন, "না, হাথুরুকে রাখব না। তবে এর জন্য সময় প্রয়োজন। এখনও তার মেয়াদে ছয় মাস বাকি, সামনে তিনটি সিরিজ আছে। আমরা ইতিবাচক কিছু খুঁজছি। হুট করে কোনো সিদ্ধান্ত নিতে পারব না, তবে বিষয়টি আমাদের ভাবনায় আছে। খুব শিগগিরই কিছু পরিবর্তন দেখতে পাবেন।"

এর আগেই দায়িত্ব নিয়ে ফারুক বলেছিলেন, "আমি ঠিক জানি না হাথুরুসিংহের চুক্তি কতদিনের। তবে আমি এখনো আগের অবস্থানে আছি, বিকল্প কাউকে খুঁজছি, তার চেয়ে ভালো বা কাছাকাছি মানের কেউ পাওয়া যায় কি না তা দেখব।"

"বাকি সবার সঙ্গে আলাপ করব, সিইও ও আগের কর্মকর্তাদের সাথে কথা বলব। তবে আমি আমার আগের অবস্থানেই আছি," যোগ করেন ফারুক আহমেদ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...