| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাত্র ২৮ ওভারে বাংলাদেশকে ছাড়িয়ে ভারতের বিশাল লিড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ৩০ ১৭:১৫:৪৯
মাত্র ২৮ ওভারে বাংলাদেশকে ছাড়িয়ে ভারতের বিশাল লিড

কানপুর টেস্টে তিন দিনের বৃষ্টির কারণে খেলার বেশ কিছুটা অংশ নষ্ট হলেও ভারতীয় দল জয়ের লক্ষ্যে ব্যাটিং চালিয়ে যায়। বাংলাদেশের করা ২৩৩ রানের জবাবে মাত্র ২৮ ওভারের মধ্যেই ভারত তাদের ইনিংসে এগিয়ে যায় এবং ১৬ রানের লিড নেয়। ভারতের আক্রমণাত্মক ব্যাটিং বাংলাদেশের বোলারদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, যা তাদের আরও বড় লিডের দিকে নিয়ে যাচ্ছে।

চতুর্থ দিনে লাঞ্চের পর ভারতীয় দুই ওপেনার, রোহিত শর্মা এবং ইয়াশভি জয়সাওয়াল, ইনিংস শুরু করেন অত্যন্ত আক্রমণাত্মকভাবে। জয়সাওয়ালের বাউন্ডারির পর রোহিতের ছক্কা দিয়ে তারা মাত্র ২ ওভারের মধ্যে ২৯ রান তুলে ফেলে। দ্রুততম অর্ধশতক পূরণ করার রেকর্ডও করে ভারত। মাত্র ৩ ওভারে ৫১ রান তোলে তারা, যা টেস্ট ইতিহাসে সবচেয়ে কম বল খেলে দলীয় ৫০ রানের রেকর্ড।

রোহিত ১১ বলে ২৩ রান করে আউট হলেও, ইয়াশভি জয়সাওয়াল ৫২ বলে ৭৭ রান করে দলের জন্য বড় অবদান রাখেন। এরপর কোহলি ও অন্যান্য ব্যাটসম্যানরা দ্রুত রান তুলতে থাকেন, এবং ভারতের দলীয় স্কোর দ্রুত ২০০ পেরিয়ে যায়। ইনিংসের ২৮তম ওভারে তারা বাংলাদেশের স্কোর ছাড়িয়ে যায়।

ভারতীয় ব্যাটসম্যানদের এই আক্রমণাত্মক ব্যাটিংয়ের ফলে বাংলাদেশ দলের জন্য ম্যাচে ফিরে আসার সুযোগ কমে যাচ্ছে। শেষ পর্যন্ত ভারত ২৮৫ রান দিনের খেলা শেষ করলে বাংলাদেশের সামনে লিড দাড়ার ৫২।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...