| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেই ৪ চমক নিয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ২৯ ২০:২২:৩৮
সেই ৪ চমক নিয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

টেস্ট সিরিজের শেষ ম্যাচ চলার মধ্যেই আজ রোববার ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই দলে চমক হিসেবে ফিরেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন স্পিনার রাকিবুল হাসান ও ওপেনার পারভেজ হোসেন ইমন। বিশেষ করে রাকিবুলের জাতীয় দলে অভিষেক হতে চলেছে এই সিরিজ দিয়েই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই সিরিজ দিয়েই বাংলাদেশ নতুন করে টি-টোয়েন্টিতে পা রাখছে। তবে এই দলে অনুপস্থিত সাকিব আল হাসান, যিনি কিছুদিন আগেই টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন। অভিজ্ঞ এই ক্রিকেটারের না থাকা বাংলাদেশের জন্য বড় পরিবর্তন হলেও, তরুণদের নিয়ে দল সাজানো হয়েছে।

রাকিবুল হাসান এবং পারভেজ হোসেন ইমন দুজনেই বাংলাদেশ হাই-পারফরম্যান্স দলের হয়ে সম্প্রতি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টপ এন্ড সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন। পাকিস্তান শাহীনস ও বিগ ব্যাশের বিভিন্ন দলের বিপক্ষে খেলা এই টুর্নামেন্টে বাংলাদেশ ফাইনাল পর্যন্ত পৌঁছায়, এবং রাকিবুল ও পারভেজের ধারাবাহিক ভালো পারফর্মেন্সই তাদের জাতীয় দলে জায়গা করে দিয়েছে।

ভারতের বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি দল:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান, মেহেদী হাসান মিরাজ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

নিজস্ব প্রতিবেদক: কাতারে চলমান ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা। টুর্নামেন্টে ...

মোটা টাকায় রিয়াল মাদ্রিদে ফিরছেন আর্জেন্টাইন তারকা নিকো পাজ

মোটা টাকায় রিয়াল মাদ্রিদে ফিরছেন আর্জেন্টাইন তারকা নিকো পাজ

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার নিকো পাজকে আবারও দলে ফেরানোর পরিকল্পনা করছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল ...