| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি ব্যাপক সং*ঘ'র্ষ: বহু হ'তা'হত, ১৪৪ ধারা জারি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ২০ ১৯:৪৫:৫৭
রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি ব্যাপক সং*ঘ'র্ষ: বহু হ'তা'হত, ১৪৪ ধারা জারি

রাঙামাটিতে পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সংঘটিত এক ঘটনার সূত্র ধরে রাঙামাটিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হয়েছেন, এবং একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাদিয়া আক্তার।

সংঘর্ষ চলাকালীন সময় বেশ কিছু গাড়ি ভাঙচুর এবং দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে রাঙামাটি জেলা প্রশাসক মোশারফ হোসেন খান শুক্রবার দুপুরে ১৪৪ ধারা জারির নির্দেশ দেন।

জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাঙামাটি পৌরসভা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় এবং জনগণের জানমালের নিরাপত্তা ঝুঁকির মধ্যে থাকায় ১৪৪ ধারা কার্যকর করা হয়েছে। এই আদেশ অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, খাগড়াছড়ির দীঘিনালা ঘটনা কেন্দ্র করে আদিবাসী ছাত্ররা বনরূপা এলাকায় বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা গাড়ি ও দোকানে হামলা চালালে বাঙালিরা প্রতিরোধের চেষ্টা করে, যার ফলে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় কিছু দোকানে আগুন দেওয়া হয়।

পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে শহরের পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ এবং সেনাবাহিনীর টহল বাড়ানো হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...