| ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

একটু পরে ফিফা বিশ্বকাপে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল, মোবাইলে যেভাবে খেলা দেখবেন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ১৭ ২০:০২:০৭
একটু পরে ফিফা বিশ্বকাপে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল, মোবাইলে যেভাবে খেলা দেখবেন

উজবেকিস্তানে শুরু হয়েছে ফুটসালের সর্বোচ্চ প্রতিযোগিতা, ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর। ২৪টি দলের জমজমাট অংশগ্রহণে গ্রুপ পর্বের খেলা চলছে, যেখানে ফুটবল দুনিয়ার অন্যতম পরাশক্তি ব্রাজিলও শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে লড়ছে। ব্রাজিল আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার, আর ম্যাচটি নিয়ে উত্তেজনা তুঙ্গে।

গ্রুপ বি-তে থাকা ব্রাজিল তাদের প্রথম ম্যাচে কিউবাকে রীতিমতো বিধ্বস্ত করেছে, ১০-০ গোলে বিশাল জয় তুলে নিয়ে শক্তির জানান দিয়েছে তারা। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর), বাংলাদেশ সময় রাত ৯টায় উজবেকিস্তানের বুখারা ইউনিভার্সাল স্পোর্টস কমপ্লেক্সে তারা মাঠে নামবে শক্তিশালী ক্রোয়েশিয়ার বিপক্ষে। ক্রোয়েশিয়াও প্রথম ম্যাচে জয় পেয়েছে, তারা থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে।

এই ম্যাচের গুরুত্ব অনেক বেশি, কারণ উভয় দলই গ্রুপ থেকে নকআউট পর্বে জায়গা করে নেওয়ার জন্য মরিয়া। ব্রাজিল চাইবে তাদের দুর্দান্ত ফর্ম ধরে রেখে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় তুলে নিতে। আর ক্রোয়েশিয়া চাইবে ফুটবলে নিজেদের সুনাম ধরে রেখে ব্রাজিলের সামনে কঠিন প্রতিপক্ষ হিসেবে নিজেদের প্রমাণ করতে।

এই গ্রুপে ব্রাজিলের পরবর্তী ম্যাচ থাইল্যান্ডের বিপক্ষে, যা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (২০ সেপ্টেম্বর)। ২৪টি দলের এই প্রতিযোগিতায় প্রতিটি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দল জায়গা করে নেবে শেষ ষোলোতে, যা শুরু হবে আগামী ২৬ সেপ্টেম্বর।

ব্রাজিলের ভক্তরা এই হাইভোল্টেজ ম্যাচ দেখার জন্য উন্মুখ হয়ে আছেন। তাদের জন্য সুখবর হলো, ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে ম্যাচটি বিনামূল্যে দেখা যাবে।খেলা দেখতে এখানে ক্লিক করুণ-

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...