মাঠে নয়, ক্রিকেট বোর্ডের বড় দায়িত্বে ফিরলেন তামিম
দেশে রাজনৈতিক পালাবদলের স্রোত এসে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। নতুন করে বোর্ড সভাপতি হয়েছেন ফারুক আহমেদ, পরিচালক পদ থেকে সরে দাঁড়িয়েছেন চারজন। তাদের জায়গায় ফারুক বাদে নাজমুল আবেদীন ফাহিম নতুন করে পরিচালক হয়েছেন। গুঞ্জন রয়েছে বিসিবির দায়িত্বে আসতে পারেন সাবেক অধিনায়ক তামিম ইকবালও। যাতে কিছুটা হাওয়া যোগ করে হঠাৎ বিসিবিতে তামিমের উপস্থিতি।
আজ (বৃহস্পতিবার) দিনভর জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত সময় পার করেছেন। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় উপলক্ষ্যে তারা দেখা করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে। এরপর বিসিবি সভাপতির সঙ্গে তাদের আলাদা আলোচনা করতে দেখা যায়। যেখানে বর্তমানে খেলার মধ্যে থাকা ক্রিকেটারদের সঙ্গে উপস্থিত ছিলেন তামিমও। যা নিয়ে গুঞ্জনের ডালপালা চলমান থাকায় প্রশ্ন উঠেছে বিসিবি সভাপতির সামনেও। বৈঠক শেষে বিসিবি থেকে বেরিয়ে যাওয়ার পথে ফারুক আহমেদ বলেন, ‘দেশের পরিস্থিতি তো সবাই জানেন।
ওরাও (ক্রিকেটাররা) তো দেশের বাইরের কেউ না। খেলা নিয়ে সবার একটা দুশ্চিন্তা ছিল। তাই বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ– এসব নিয়ে কথা বলেছে।’ এ তো গেল ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতির বৈঠকের প্রসঙ্গ, সেখানে তামিম উপস্থিত থাকার সুনির্দিষ্ট কারণ জানতে চান সাংবাদিকরা। জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘এমনিতে দেখা করতে আসছিল। সে তো আমার সবচেয়ে কাছের, যে প্লেয়ারদের সঙ্গে লম্বা সময় কাটিয়েছে। তাদের সঙ্গেই এসেছে, দেখা করেছে।
বিসিবির সঙ্গে ক্রিকেটারদের ওই বৈঠকে উপস্থিত ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মুমিনুল হক, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ও তাওহীদ হৃদয়।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
