| ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

কন্যা সন্তানের বাবা হওয়ার চারদিন পর গ'ণ'পি'টু'নি'তে করুণ মৃ'ত্যু

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ০৮ ১৭:০৫:১৩
কন্যা সন্তানের বাবা হওয়ার চারদিন পর গ'ণ'পি'টু'নি'তে করুণ মৃ'ত্যু

রাজশাহীতে গণপিটুনিতে আহত সাবেক ছাত্রলীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত নেতার নাম আব্দুল্লাহ আল মাসুদ। মৃত্যুর চার দিন আগে তিনি এক কন্যাসন্তানের পিতা হন।

শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় একদল যুবক তাকে আটক করে আহত অবস্থায় নগরীর বাওয়ালিয়া থানায় নিয়ে যায়। এরপর থানায় তার শারীরিক অবস্থার অবনতি হলে সেনাবাহিনী ও পুলিশের তত্ত্বাবধানে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাসুদ মারা যান।

বাওয়ালিয়া থানার ওসি মাসুদ পারভেজ নিশ্চিত করেছেন যে মাসুদের বিরুদ্ধে ৫ আগস্ট শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে।

ছাত্রজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ছিলেন। আবদুল্লাহ আল মাসউদ গ্রামের বাড়ি চাঁপিনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। বাবার নাম রফিক আল ইসলাম। পারিবারিক চাকরির সুবাদে তিনি শহরের বিনোদপুরে থাকতেন।

এর আগে ২০১৪ সালের ২৯ এপ্রিল সকালে কলেজে যাওয়ার পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সামনে হামলার শিকার হন আবদুল্লাহ আল মাসুদ। এতে মাসুদের ডান পায়ের নিচের অংশ গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার বাম পাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতের শিরা কেটে গেছে। একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সদস্যরা এ হামলা চালিয়েছে।

এ হামলায় পা হারিয়ে মাসুদ একটি প্লাস্টিকের পা লাগিয়ে চলাচল করতেন। তার আরেকটি পা শনিবার রাতে ভেঙে দেওয়া হয়।

বোয়ালিয়া থানা হাজতে শুয়ে থাকা অবস্থায় মাসুদ বলেন, ‘আমি বিনোদপুরে ওষুধ নিতে এসেছিলাম ভাই। আমি ছাত্রলীগ করতাম ওই জন্য ধরেছে। কিন্তু আমার পা ২০১৪ সালে কেটেছে ভাই। রগ-টগ সব কাটা ভাই। আমি তো অনেক দিন আগে থেকেই ছাত্রলীগ করা বাদ দিয়েছি ভাই।’

২০২৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে স্টোর অফিসার পদে তাকে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তত্বাবধায়ক সরকারের পরবর্তী সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন তিনি।

শনিবার নবজাতক শিশুর ছবি ফেসবুকে পোস্ট করে মাসুদ লেখেন, ‘আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। গত ৩/৯/২০২৪ তারিখে কন্যা সন্তানের পিতা হয়েছি। মহান আল্লাহ তাআলার কাছে নেক হায়াত ও সুস্থতা কামনা করি। সকল আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী ও বন্ধু-বান্ধব এর কাছে আমার ও আমার মেয়ের জন্য দোয়া প্রার্থনা করছি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: যুব এশিয়া কাপের শুরুটা হার দিয়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ...

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

ফুটবল

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ...

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার ...