| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

শাকিব খানের দলে সাকিবকে, বিসিবি সভাপতির সাথে সফল বৈঠক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ০৮ ১০:৫৫:১৪
শাকিব খানের দলে সাকিবকে, বিসিবি সভাপতির সাথে সফল বৈঠক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন নেতৃত্ব ইতিমধ্যেই আসন্ন বিপিএলের কার্যক্রম শুরু করেছে। এখন পর্যন্ত এটি নিশ্চিত করা হয়েছে যে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি মালিকানা পরিবর্তন করবে। ঢাকায় ফ্র্যাঞ্চাইজি কিনবেন অভিনেতা শাকিব খান এটা গত একমাস ধরে খবরে ছিল এবং এখন তা বাস্তবে রূপ নিতে চলেছে।

শাকিব খান এরই মধ্যে রেমার্ক-হারলান নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক হয়েছেন, যার শুভেচ্ছাদূত ক্রিকেটার সাকিব আল হাসান। গতকাল শনিবার মিরপুর শেরে বাংলায় আসেন রিমার্ক-হারলানের সিইও। হারলান কর্তৃপক্ষ এই দিনে বিসিবির চেয়ারম্যান ফারুক আহমেদের সাথে দেখা করেন।

সাক্ষাৎ শেষে, ইমনকে সাংবাদিকরা প্রশ্ন করেন, শাকিব খানের দলের হয়ে সাকিব আল হাসান খেলবেন কিনা। ইমন জানান, "এ মুহূর্তে আমাদের দলে কারা অন্তর্ভুক্ত হবে তা বলতে পারছি না। যদি আমরা দলটা পেয়ে যাই, তখন অনেক কিছু স্পষ্ট হবে। সাকিব আল হাসান তো ক্রিকেটের বড় ব্র্যান্ড। তার সাথে কারোর কন্ট্রাক্ট আছে কিনা, তা এখনই বলা সম্ভব নয়। সময় এলেই এটা জানা যাবে।"

বিসিবি প্রধানের সাথে আলোচনার বিষয়ে ইমন বলেন, "সামনে বিপিএল আসছে। আমরা আজ বিসিবিতে সাক্ষাৎকার দিতে এসেছিলাম। বোর্ড সভাপতি ও সদস্যদের সঙ্গে ইন্টারভিউ সেশন ছিল। আমরা ইতিবাচক কিছু আশা করছি এবং বিসিবির যে সিদ্ধান্ত হবে তা মেনে নেব। অনেক নিয়ম-কানুন রয়েছে, সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করেছি। আমাদের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বিস্তারিত জানিয়েছি। আমরা আশা করি দল পাওয়ার ব্যাপারে এবং বিসিবির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...