| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ ক্রিকেটের নতুন পদ নিয়ে ভারত সফরে যাবেন তামিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ০৭ ২০:৩৬:৫৩
বাংলাদেশ ক্রিকেটের নতুন পদ নিয়ে ভারত সফরে যাবেন তামিম

তামিম ইকবাল দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে। এরপর থেকে লাল-সবুজ জার্সিতে দেখা যায়নি তারকা ক্রিকেটারদের। তবে জাতীয় দলে ফেরার অপেক্ষায় তামিম ইকবাল। এদিকে ভারতের বিপক্ষে আসন্ন সিরিজে তামিমকে ধারাভাষ্যকার হিসেবে দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে। দেশটির অনলাইন সংবাদমাধ্যম জানায়, এরই মধ্যে সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টারের সঙ্গে আলোচনায় বসেছেন তামিম। বিষয়টি এখনো চূড়ান্ত না হলেও সবকিছু এদিক ওদিক এগোচ্ছে।

ভারতের মাটিতে ব্যাট হাতে সাকিব আল হাসানের সঙ্গে লড়াই করলে দলের ম্যাচ বিশ্লেষণে দেখা যায় তামিমকে। এমনটি হলে যা বাড়তি পাওয়া হয়ে থাকবে ক্রিকেট ভক্তদের। অবশ্য কমেন্ট্রিবক্সে মাইক্রোফোনের পেছনে তামিম যে স্বাচ্ছন্দ্য বোধ করেন তার নমুনা পাওয়া গিয়েছে আগেই। তামিম নিজেও বলেছিলেন, ব্যাট বলের ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যকার হিসেবেই কাজ করতে চান তিনি।

তামিম বলছিলেন, ‘আমার মনে হয় না আমি কোচিং লাইনে আসব। তবে কমেন্ট্রি আমাকে একটু টানে। আসলে এই বিশ্বকাপেও প্রস্তাব এসেছিল আমার কাছে। দুর্ভাগ্যবশত করা হয়নি। খুব সম্ভবত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে (আমাকে দেখা যেতে পারে)। অবশ্য সেটা আর হয়ে ওঠেনি। তবে জানুয়ারিতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রথম দিনে ধারাভাষ্যকক্ষে ছিলেন।

এবার ভারত সিরিজ দিয়ে পুরোপুরি সেই পথে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন তামিম ইকবাল। সেক্ষেত্রে তা হবে ক্রিকেট ভক্তদের জন্য বাড়তি এক পাওয়া। উল্লেখ্য, ১৯ তারিখ থেকে ভারতের মাটিতে শুরু হবে বাংলাদেশ ও ভারতের দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ। কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে দুই দলের খেলার কথা দ্বিতীয় ও শেষ টেস্ট।

দুটি টেস্টই শুরু হবে বাংলাদেশ সময় সকালে ১০টায়। এরপরেই টি-টোয়েন্টি সিরিজ। ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৯ ও ১২ অক্টোবর। এই সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...