| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মেসির ১০ নাম্বার জার্সিতে গোল করে অবিশ্বাস্য মন্তব্য করলেন দিবালা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ০৬ ১৭:৫০:৫৩
মেসির ১০ নাম্বার জার্সিতে গোল করে অবিশ্বাস্য মন্তব্য করলেন দিবালা

জুলাইয়ে টানা দ্বিতীয় কোপা আমেরিকা শিরোপা জিতেছে আর্জেন্টিনা। সেদিন কলম্বিয়ার বিপক্ষে আলবিসেলেস্তেদের একমাত্র গোলটি করেন লাউতারো মার্টিনেজ। কিন্তু ম্যাচ জেতার আগে প্রবল ধাক্কা খেতে হয় তাদের। ম্যাচে কলম্বিয়ার সাথে খেলার সময় ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। সেই ইনজুরির কারণে আজ চিলির বিপক্ষে মাঠে নামেননি তিনি।

২০১০ বিশ্বকাপ বাছাইপর্বের সময় থেকে মেসির সঙ্গী ছিল নীল এবং সাদা নম্বর ১০ নাম্বার জার্সি। আজ চিলির বিপক্ষে ম্যাচে সেই জার্সি পাওলো দিবালার গায়ে।

৭৯ তম মিনিটে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের বিকল্প হিসাবে দিবালা প্রবেশ করেন এবং একটি গোল করেন। রোমার অ্যাটাকিং মিডফিল্ডার আগে ২১ নম্বর জার্সি নিয়ে খেলতেন। তবে মেসির দশ নম্বরের জার্সি পাওয়ার পর আজ ভাগ্যবান হয়েছেন তিনি। চিলির বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে ৯১ তম মিনিটে শেষ গোলটি করেন দিবালা।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে দিবালা বলেছেন, ‘আমি জানি জার্সিটা আমার নয়। সবাই জানে এটা লিওর। যতটা ভালোভাবে সম্ভব, আমি এটার (১০ নম্বর জার্সি) প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছি। কেউ কেউ বলেছে আমার এটা পরা উচিত। এটা নেওয়া উচিত কি না, তা বুঝতে পারছিলাম না। কিন্তু দায়িত্ব পালন করে ভালো লাগছে।’

দলে ফেরা নিয়ে দিবালা বলেন, ‘ভেবেছিলাম আমি হয়তো ডাক পাব না। ফিরতে পারব না...কিন্তু আমাকে ফিরতেই হতো। খেলতেই হতো। যখন এই জার্সি পরবেন, তখন সেরাটাই দিতে হবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...