| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

১ম টেস্টে সাকিবের বিশ্ব রেকর্ডের পর ২য় টেস্টে সাকিব কে নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত জানাল বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ২৬ ১৬:১৯:৫৯
১ম টেস্টে সাকিবের বিশ্ব রেকর্ডের পর ২য় টেস্টে সাকিব কে নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত জানাল বিসিবি

সরকার পতনের পর দেশে অনেক পরিবর্তন হয়েছে চরম বিপাকে পড়েছেন সাকিব আল হাসান। একের পর এক দুঃসংবাদ পান তিনি। এদিকে দ্বিতীয় টেস্টের আগে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। দুঃসংবাদের পর দুঃসংবাদ ৩৭ বছর বয়সী সাকিবের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। টেস্টের চতুর্থ দিনে রাওয়ালপিন্ডি ছিল সাকিবের পরীক্ষার মাঠ।

শনিবার বিসিবি থেকে বিশেষ বার্তা পান সাকিব। সাকিবকে সেই বার্তায় বলা হয় খেলে যাও খেলো, আমরা তোমার সঙ্গে আছি। বিসিবির সিনিয়র ম্যানেজমেন্টের এই বার্তায় সাকিবের আত্মবিশ্বাস ফিরে এসেছে। গতকাল পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে নিজের পুরনো লুকে এভাবেই হাজির হন তিনি। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, দ্বিতীয় টেস্টেও সাকিব খেলবেন বলে নিশ্চিত হওয়া গেছে।

বিসিবির অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান কথা বলেন সাকিবের মামলা নিয়ে। মামলার বিষয়ে জানতে বিশেষজ্ঞ আইনজীবীকে ডাকা হয়েছিল। সব জায়গা থেকে বলা হয়েছে সাকিব খেলা চালিয়ে যেতে পারবেন যতক্ষণ না আদালত তাকে বাধা দেয়। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে সাকিবকে যেতে হবে যুক্তরাষ্ট্রে। বিদেশে নিজেকে প্রস্তুত করে ভারতে আবারও দলের সাথে যোগ দিতে পারেন।

ততদিনে হয়তো বিসিবি মামলার বিষয়ে একটা গতি করতে পারবে। কারণ বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিবকে এখনও দেশের ক্রিকেটে প্রয়োজন। এই যে ব্যাটিংটা ঠিকমতো হচ্ছে না, তার পরও বোলিং দিয়ে পুষিয়ে দিচ্ছেন। দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন। বাঁহাতি স্পিনার হিসেবে তিন সংস্করণে ৭০৭ উইকেট নিয়ে সবার ওপরে তিনি।

নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরিকে পেছনে ফেলেছেন তিনি। কিউই এ স্পিনারের উইকেট ৭০৫টি। বোলারদের কথা বিবেচনা করা হলে কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম শীর্ষে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...