| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

মেসিকে বাদ দিয়ে ৩ চমক দিয়ে বিশ্বকাপ বাছাইয়ের জন্য শক্তিশালী দল ঘোষণা আর্জেন্টিনার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ২৬ ০৯:০২:৩০
মেসিকে বাদ দিয়ে ৩ চমক দিয়ে বিশ্বকাপ বাছাইয়ের জন্য শক্তিশালী দল ঘোষণা আর্জেন্টিনার

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন মেসিকে ছাড়াই দুটি ম্যাচের জন্য তাদের দল ঘোষণা করেছে। কোপা আমেরিকার ফাইনালে মেসির চোট থেকে এখনো সেরে উঠতে না পারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে তাদের সপ্তম ম্যাচ খেলবে ৫ সেপ্টেম্বর বুয়েনস আইরেসে চিলির বিপক্ষে। চার দিন পর কলম্বিয়ায় স্বাগতিক দলের বিপক্ষে অষ্টম ম্যাচ খেলবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার ২৮ খেলোয়াড়ের দলে দুই নতুন মুখ রয়েছে: ভ্যালেন্টিন কাস্তেলানোস এবং মাতিয়াস সুলে। ২৫ বছর বয়সী স্ট্রাইকার কাস্তেলানোস ইতালিয়ান ক্লাব লাজিওর হয়ে খেলেন। স্ট্রাইকার সোল, যিনি সদ্য ইতালীয় ক্লাব রোমায় যোগ দিয়েছেন, তার বয়স ২১ বছর।

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে কনমেবল অঞ্চলের ৬ রাউন্ড শেষে আর্জেন্টিনাই শীর্ষে আছে। ৬ ম্যাচে দলটির পয়েন্ট ১৫। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে উরুগুয়ে আছে দুইয়ে। কনমেবল অঞ্চলের ১০টি দল ডাবল লিগ পদ্ধতির বাছাইপর্বে অংশ নিচ্ছে। প্রতিটি দল খেলবে ১৮টি করে ম্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। সপ্তম দলটিরও সুযোগ থাকবে প্লে-অফ পেরিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোর যৌথ আয়োজনের বিশ্বকাপের টিকিট কাটার।

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরেনিমো রুলি, হুয়ান মুসো।

ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেসেলা, লিওনার্দো বালেরদি, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো, ভালেন্তিন বার্কো।

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো, এজেকিয়েল ফার্নান্দেজ, রদ্রিগো দি পল।

ফরোয়ার্ড: নিকোলাস গঞ্জালেজ, আলেহান্দ্রো গারনাচো, মাতিয়াস সুলে, জিউলিয়ানো সিমোনে, ভালেন্তিন কার্বনি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, ভালেন্তিন কাস্তেয়ানোস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...