| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

২য় দিন শেষে পাকিস্তানের পরিকল্পনা সফল হতে দিল না বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ২২ ২১:১২:০৮
২য় দিন শেষে পাকিস্তানের পরিকল্পনা সফল হতে দিল না বাংলাদেশ

কাগজে কলমে ২৬ ওভার বাকি ছিল। এটা অনুমান করা সহজ ছিল যে খুব বেশি সময় হবে না। শেষ পর্যন্ত পাকিস্তান মাত্র ১২ বল করতে পেরেছে। পাকিস্তানের পরিকল্পনা সফল হতে দেননি বাংলাদেশের ওপেনার। বিনা উইকেটে ২৭ রানে আজ দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশ এখনও ৪২১ রানে পিছিয়ে।

পরিকল্পনাটা কী ছিল, সেটা বুঝতে খুব বেশি ভাবতে হয় না। বাংলাদেশকে ১১৩ ওভার ফিল্ডিং করানোর পর পাকিস্তানের আজ বিকেলে বেশ কিছু ওভার হাতে রেখে ইনিংস ঘোষণা করার নেপথ্যে পরিকল্পনা তো একটিই হওয়ার কথা – দিনের খেলা শেষ হওয়ার আগে বাংলাদেশের এক-দুটি উইকেট তুলে নেওয়া। পাকিস্তান নতুন বলে কিছুটা ভোগাতে পারলেও পিচ আজ আর বোলারদের দিকে হাত বাড়ায়নি। বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসানও দারুণ ধৈর্যের পরিচয় দিয়ে দেখেশুনে পার করে দিয়েছেন ১২টি ওভার।

তাতে রান মাত্র ২৭টি উঠেছে, রানরেট ২-এর একটু ওপরে, তবে তা নিয়ে সম্ভবত বাংলাদেশের কারও আপত্তি থাকবে না। দিন শেষে উইকেটের ঘরে সংখ্যাটা শূন্য – বাংলাদেশের পরিকল্পনা তো প্রাথমিকভাবেই এটিই থাকার কথা ছিল। কাল দিনের শুরুতেও অবশ্য একই পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। পাকিস্তানের বোলাররা আজ রাতে বিশ্রাম নিয়ে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়বেন কাল। তবে বড় পরীক্ষাটা দিতে হবে বল পুরোনো হয়ে যাওয়ার পর।

বল তখন রিভার্স সুইং করা শুরু করবে, আর রিভার্স সুইং তো পাকিস্তানের ‘প্যাটেন্ট’ করা সম্পত্তির মতো! বাংলাদেশের দুই ওপেনারের কাল তাই শুরুতে রানের গতি কিছুটা বাড়ানোর চেয়েও বড় চ্যালেঞ্জ থাকবে, শুরুতে উইকেট না দেওয়া। উইকেটের ঘরে সংখ্যাটা কম থাকলে সেটা পুরোনো বলে রিভার্স সুইংয়ের সময়ে বাংলাদেশকে বাড়তি আত্মবিশ্বাস দেবে, এই আর কী! শাহিন আজ বল হাতে অতটা ভালো করতে পারেননি, তিনি বোলিং করেছেন পাঁচ ওভার। বরং বাংলাদেশকে কিছুটা ভুগিয়েছে এখন পর্যন্ত নাসিম শাহর ৫ ওভার।

শেষদিকে খুররম শেহজাদও তাঁর ৩ ওভারে দারুণ কিছু ডেলিভারি করেছেন। এর মধ্যেই শেষ ওভারে একটা লেগ বাই চারের আগে তিনটি চার দেখেছে বাংলাদেশের ইনিংস। প্রথম ওভারে শাহিন আফ্রিদিকে স্লিপের ফাঁক গলে সাদমানের চারে আত্মবিশ্বাসের জোর হয়তো বেশি ছিল না, তবে ষষ্ঠ ওভারে নাসিমকে আলতো কাটে জাকিরের চার কিংবা অষ্টম ওভারে খুররমের বলে সাদমানের চারটা আত্মবিশ্বাসী শটই ছিল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...