ভারত উপর চরম 'ক্ষিপ্ত' উপদেষ্টা আসিফ মাহমুদ কড়া ভাষায় দুই বিষয়ে ব্যাখ্যা চাইলেন
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন যে "বন্যা একটি পরিকল্পিত বিপর্যয়।" বুধবার রাত সাড়ে ৮টার দিকে তিনি এ পোস্ট করেন।
আসিফ মাহমুদ এই পোস্টে বলেছেন, “বন্যা দুর্গতদের সাহায্য করতে আসুন”। সরকার ও জনগণ একসঙ্গে এই পরিকল্পিত দুর্যোগ মোকাবেলা করবে। উপরন্তু, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বুধবার সন্ধ্যায় অন্য একটি পোস্টে ভারতকে দুটি বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন।
তিনি লিখেছেন, ‘পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয়, নোটিশ ছাড়াই ওয়াটার গেইট খুলে দিয়ে বন্যার সৃষ্টি করা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হতে পারে। এ বিষয়ে বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।’
