ব্রেকিং নিউজ ; বিসিবি নতুন সভাপতি কে নিয়ে ইমরুল কায়েসের পোস্ট ভাইরাল মুহূর্তে চারদিকে তুমুল আলোচনা
বিসিবিতে পাপনের দীর্ঘ ক্যারিয়ার শেষ। সরকারের পতনের পর থেকে তিনি আর বিসিবিতে আসেননি। অনলাইন মিটিংয়ে যোগ দিয়ে আজকের বোর্ড মিটিং থেকে পদত্যাগ করেছেন পাপন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন নাজমুল হাসান পাপন। ফারুক আহমেদ বিসিবির নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন।
আইসিসির নিষেধাজ্ঞা এড়াতে বিসিবির পুনর্গঠন প্রক্রিয়াকে সরকারি হস্তক্ষেপমুক্ত রাখতে কমিটি গঠনের যত্ন নেওয়া হচ্ছে। তবে সচিবালয়ে বিসিবির বৈঠক নিয়ে প্রশ্ন উঠেছে। পাপন আজ অনলাইন মিটিংয়ে যোগ দিয়ে পদত্যাগ করেন। তার সঙ্গে আরও অনেক পরিচালক চলে যেতে পারেন বলে গুঞ্জন রয়েছে। জালাল ইউনিস এর আগে পদত্যাগ করেছিলেন।
আইসিসি কিংবা বিসিবি গঠনতন্ত্রে অন্তর্বর্তী বা অ্যাডহক কমিটির সুযোগ নেই। তবে সবাই একযোগে পদত্যাগ করলে ভিন্ন কথা। সে পথে না হেঁটে বর্তমান বোর্ডের কয়েকজনকে রেখেই হবে পুনর্গঠন। বিসিবি পুনর্গঠনের পুরো প্রক্রিয়া শেষ হতে কিছুদিন সময় লাগবে। কোনো পরিচালক পদত্যাগ না করলেও তিন সভায় অনুপস্থিত থাকলে তার পদ বাতিল হবে।
পরে শূন্য পদগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে প্রক্রিয়া যাই হোক, বিসিবির নতুন কমিটিতে থাকছেন খালেদ মাসুদ পাইলট। ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাবে সাড়া দিয়েছেন সাবেক অধিনায়ক। কাজ করতে চান ক্রিকেট সংস্কারের। নতুন সভাপতিকে নিয়ে ফেসবুকে ইমরুল কায়েস লিখেন, নিরাপদ হাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড!
ফারুক ভাই আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা, আপনি একজন সৎ মানুষ এবং আপনার কাজ সেটাই প্রমাণ করেছে। আমি আশা করি আপনি আমাদের ক্রিকেটের ভবিষ্যতকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবেন এবং বোর্ডে বিদ্যমান যে কোনো ধরনের দুর্নীতি ও বৈষম্য বন্ধ করবেন।
Bangladesh Cricket Board lies in safe hands! Heartiest congratulations and best wishes to you Faruk Bhai, you’re an honest man and your work has shown.
I hope you will carry the future of our cricket to ultimate level and cease any sorts of corruption and discrimination present in the board .
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
