| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের ঝড়ো পেস সামলানোর মন্ত্রো জানালেন কোচ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ১৫ ২১:৪৬:৫২
পাকিস্তানের ঝড়ো পেস সামলানোর মন্ত্রো জানালেন কোচ

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ দল। ২১ আগস্ট সিরিজের প্রথম ম্যাচে রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হবে দুই দল। তার আগে সেখানে পুরোদমে অনুশীলন করছিল টাইগাররা। যদিও দেশের ক্রিকেটারদের সামনে লাল বলের ফর্ম ধরে রেখে কিছুটা সময় নিজেদের প্রস্তুত করার সুযোগ ছিল। সিরিজে পাকিস্তানের শক্তিশালী আক্রমণ সামলাতে নিজেদের প্রতি আস্থা রাখতে বলেছেন স্পিন কোচ মুশতাক আহমেদ।

ঘরের মাঠে পাকিস্তানি দল সবসময়ই খারাপ। বিশ্বের অন্যতম সেরা পেস আক্রমণও রয়েছে তাদের। সে কারণে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ। তাই পাকিস্তানের গতি সামলাতে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে আত্মবিশ্বাস দেখতে চান টাইগারদের বোলিং কোচ মোশতাক আহমেদ। ২১ আগস্ট প্রথম টেস্ট এবং ৩০ আগস্ট দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।

আজ (বৃৃহস্পতিবার) লাহোরে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে মুশতাক বলেন, ‘(পাকিস্তানের পেস সামলাতে হলে) আসলে সবার আগে নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। দলে অবদান রাখতে হলে আগে বিশ্বাস করতে হবে যে, আমি দলকে ম্যাচ জেতাতে পারব। এই বিশ্বাসটা অনেক জরুরি। কন্ডিশন ভালোভাবে যাচাই করে তারপর সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কয়জন পেসার খেলাব বা কাকে খেলাব এসব ব্যাপার।

বাংলাদেশের পেসারদের নিয়ে মুশতাক বলেন, ‘ক্রিকেটারদের মধ্যে বিশ্বাস থাকতে হবে। আত্মবিশ্বাস থাকতে হবে এবং আমি বিশ্বাস করি বাংলাদেশে এমন ছেলে আছে। তারা চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত। তাদের মাঝে যেকোনো ভালো দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার মত সামর্থ্য রয়েছে। বাংলাদেশের একটি ভালো ব্যাপার হচ্ছে দলে এখন বেশ ভালো পেসার রয়েছে। অনুশীলনে আপনারা দেখবেন এখানে ভালো ৪-৫ জন পেসার রয়েছে। ফলে আমি মনে করি পেসাররা ঠিক দিকেই এগোচ্ছে। হয়তো এখানে কিছুটা সময় লাগবে।

বিদেশের মাটিতেও শান্ত-সাকিবদের টেস্ট জেতা সম্ভব বলে মনে করেন এই পাকিস্তানি কিংবদন্তি, ‘ইনশাআল্লাহ আমি আশা করছি তারা যদি শিখতে থাকে এবং নিজেদের ওপর বিশ্বাস রাখে তারা পার্থক্য গড়ে দিতে পারবে এবং বিদেশের মাটিতেও ম্যাচ জিততে পারবে।

প্রথম ম্যাচে বাংলাদেশ দলের কম্বিনেশন কেমন হবে এ নিয়ে মুশতাককে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা রাওয়ালপিন্ডির কন্ডিশন দেখে দলের সমন্বয় ঠিক করব। টেস্টে স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ, তাদের অবদান এড়ানোর সুযোগ নেই। আবার যদি কন্ডিশন ফাস্ট বোলারদের অনুকূলে হয়ে থাকে, তাহলে আমাদের ভালো মানের পেসারও আছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...