গরম খবর ; ভারতে পালানোর পথে সালমান আ-টক সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান আবদুল রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ আগস্ট) ভারতে যাওয়ার পথে সাতক্ষীরার ভুমরা স্থলবন্দর থেকে তাদের আটক করা হয়।
ডিএমপি কমিশনার মঈন হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পরপরই শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্যান্য নেতারা আড়ালে চলে যান। সালমান এফ রহমানের আজ গ্রেপ্তার হওয়ার খবর এলেও ভারতীয় গণমাধ্যমে এর আগে দাবি করা হয়েছিল তিনি শেখ হাসিনার সঙ্গে দেশ ছাড়েন।
