| ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

আয়নাঘরে ২১ দিন যেভাবে নির্মম নির্যাতন করা হয়েছিল জানালেন অভিনেত্রী নওশাবা

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ১৩ ০৯:৪৩:২২
আয়নাঘরে ২১ দিন যেভাবে নির্মম নির্যাতন করা হয়েছিল জানালেন অভিনেত্রী নওশাবা

বিগত সরকারের আমলে ‘আয়নায়’ আটকে রেখে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন টিভি অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। নওশাবা সাংবাদিক ও সম্প্রচারক তানভীর তারিকের অনুষ্ঠানের গল্পটি বলেছেন, যা সম্প্রচারের অপেক্ষায় রয়েছে।

২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলন চলাকালে সোশ্যাল মিডিয়ায় সরকারবিরোধী পোস্ট করায় গ্রেফতার হন জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।

সে সময় তার গ্রেফতার ও তার সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে তুমুল আলোচনা হয়। একজন উঠতি তারকার ক্যারিয়ার যে ক্ষয় হচ্ছে, তা অন্তত সবাই নিজ চোখে দেখেছে। কিন্তু তার ব্যক্তিগত জীবন, তার সামাজিক জীবন, এমনকি তার মানসিক ও শারীরিক অবস্থার কী হয়েছিল তা কেউ জানে না। কারণ এ নিয়ে কোন কথাও বলেননি এই অভিনেত্রী।

নওশাবা জেল থেকে ফিরে চেষ্টা করেছেন নিজেকে আবারও মেলে ধরতে। কিন্তু তার মনে যে গভীর ক্ষত তৈরি হয়েছিল ২০১৮ সালে, সে কথা কাউকে না বলতে পেরে ভেতরে এক ভারী বোঝা নিয়ে বছরের পর বছর কাটিয়েছেন। কিন্তু এখন দিন বদলেছে। যে ক্ষমতা তাকে এমন দুর্বিষহ পরিস্থিতির মধ্যে ফেলেছিল সেই ক্ষমতারই বদল হয়েছে। তাই হয়তো নওশাবা সাহস করতে পেরেছেন না বলা কথাগুলো বলার।

তিনি কথা বলেছেন তানভীর তারেকের শো’তে। প্রচারের অপেক্ষায় থাকা সেই শো-এর একটি ছবি পোস্ট করে তানভীর তারেক লিখেছেন, ২০১৮ তে প্রথম রুলিং পার্টির অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী শিল্পী হলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এরপর আয়নাঘরে তাকে ২১ দিনের নির্যাতন! অতঃপর রিহ্যাবে ৬ মাস। নিজের মেয়েকেই চিনতে পারত না!

সেই সময় থেকে একমাত্র কন্যাকে নিয়ে গত ৬ বছরে ২০ বারের ওপরে বাসা বদলেছে। কেউ বাসা ভাড়া দিতে চায়নি, সংসার ভেঙেছে! নিজের বাড়িতে জায়গা হয়নি, কারণ ভাই ও আত্মীয়রা নিরাপদ মনে করেনি। বন্ধুর নামে বাসা ভাড়া নিয়ে বোরকা পরে ঢুকতেন! কোনো আপোষ করেন নি। অনেক রকম অফার এসেছে! মামলা করেছেন আগেই, যা এখনও চলমান। গল্পগুলো আসছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টা রিকাকে পাত্তাই দিল না আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা দুর্দান্ত ও একপেশে ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...