| ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

আমার মায়ের পদত্যাগের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট ; জয়

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ১২ ০৯:৫৭:০৫
আমার মায়ের পদত্যাগের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট ; জয়

শেখ হাসিনার পদত্যাগ সংক্রান্ত বিবৃতি গতকাল বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। তবে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন তার ছেলে সজিব ওয়াজিদ জয়। রোববার (১১ আগস্ট) রাতে সোশ্যাল মিডিয়া সাইট এক্স (সাবেক টুইটার) এ এক পোস্টে তিনি এ দাবি করেন।

রবিবার রাত ১১টা ৫৫ মিনিটে তার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে সজীব ওয়াজিদ জয় লিখেছেন: "আমার মায়ের পদত্যাগের বিষয়ে একটি সংবাদপত্রে একটি বিবৃতি প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।" আমি কিছুক্ষণ আগে তার (শেখ হাসিনা) সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছি। তিনি ঢাকা ছাড়ার আগে বা ঢাকা ছাড়ার পর কোনো বক্তব্য দেননি।

এর আগে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসে প্রকাশিত এক সংবাদে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতা হারানোর পেছনে যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দেয়ায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তিনি বলেন, বঙ্গোপসাগরে উপস্থিতি জোরদার করার জন্য যুক্তরাষ্ট্র সেন্টমার্টিন দ্বীপ চেয়েছিল।

এ ছাড়াও ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, পরাজয় মেনে নিয়ে তিনি দ্রুতই দেশে ফিরে আসবেন।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে প্রবেশে কোটাপ্রথার সংস্কারের জন্য গত জুলাইয়ের মাঝামাঝিতে আন্দোলনে নামে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। কিন্তু আওয়ামী লীগ শিক্ষার্থীদের এ আন্দোলনকে গুরুত্ব না দিয়ে রাজনৈতিকভাবে তা নিবৃত্ত করার চেষ্টা করে। যার ফলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...