| ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে মাশরাফি-সাকিবকে নিয়ে কঠিন বিচার দিলেন সোহান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ১১ ২২:০৩:০৮
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে মাশরাফি-সাকিবকে নিয়ে কঠিন বিচার দিলেন সোহান

মাশরাফি বিন মুর্তজা ২০১৮ সালে জাতীয় সংসদের সদস্য হন যখন তিনি জাতীয় দলের অধিনায়ক ছিলেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় মনোনয়নে এ বছর আবারও এমপি নির্বাচিত হন। সাকিব আল হাসানও একই পদ্ধতিতে নির্বাচিত হয়েছেন। ক্রিকেট খেলার সময় রাজনীতিতে যোগ দিয়ে বেশ সমালোচনার মুখে পড়েন এই দুই ক্রিকেটার।

সাম্প্রতিক গণ-ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগের পর বিপাকে পড়েছে আওয়ামী লীগের এই দুই এম্পি। সংসদও স্থগিত করা হয়েছে। আন্দোলনের শুরু থেকেই উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহান। এবার ক্রিকেটারদের রাজনীতি নিয়ে মুখ খুললেন তিনি। আজ মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন সোহান। ক্রিকেট ও রাজনীতি একসঙ্গে না চালানোর আহ্বান জানান তিনি।

সোহান বলেন, ‘সক্রিয়ভাবে রাজনীতি করে জাতীয় দলে খেলা কখনোই উচিত নয়। রাজনীতি একটা বড় ব্যাপার। রাজনীতির মাঠে থেকে জাতীয় দলে সেরকম সময় দেওয়া কঠিন। কারো যদি রাজনীতি করার ইচ্ছে হয়, তাহলে তার খেলা থেকে অবসরের পর করা উচিত।

সোহান মনে করেন ক্রিকেট বোর্ড ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়দের জায়গা নয়, ‘ক্রিকেট বোর্ডে ভালো সংগঠকদের আসা উচিত। ক্রিকেট বোর্ড ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জায়গা না। এখানে এসে মোটা অঙ্কের টাকা আয় করে দেশ ছেড়ে চলে যাবেন, এমন ব্যক্তিগতদের বোর্ডে না আসাই ভালো। এদিকে নতুন ক্রীড়া উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদের দায়িত্ব নেয়ার পর থেকেই ক্রিকেট বোর্ডে বাজছে পালাবদলের সুর। আসিফ মাহমুদের দায়িত্ব নেয়ার প্রথম দিনেই আলোচনায় ছিল বিসিবি-বাফুফেসহ ক্রীড়া ফেডারেশনগুলো কীভাবে পরিবর্তন আসবে। যদিও খুব সংক্ষেপে জানালেন এসব ব্যাপারে আরও খানিক আলোচনা দরকার। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য আইসিসির সঙ্গেই আগে আলাপ করতে চান নতুন ক্রীড়া উপদেষ্টা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: যুব এশিয়া কাপের শুরুটা হার দিয়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ...

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

ফুটবল

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ...

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার ...